কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

৩০ দেশে ড্রোন বিক্রি করছে তুরস্ক

বিশ্ববাজারে বর্তমানে তুর্কি ড্রোনের অনেক কদর বেড়েছে। ছবি : সংগৃহীত
বিশ্ববাজারে বর্তমানে তুর্কি ড্রোনের অনেক কদর বেড়েছে। ছবি : সংগৃহীত

বিশ্বের ৩০টির বেশি দেশে বায়রাক্তার টিবি-টু ড্রোন বিক্রি করছে তুরস্ক। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সৌদি আরবের রিয়াদে ওয়ার্ল্ড ডিফেন্স শো-এর এক ফাঁকে তুর্কি বেইকার টেকনোলজি কোম্পানি সিইও হালুক বায়রাক্তার এমন তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

সিরিয়া, লিবিয়া, আজারবাইজান ও ইউক্রেন সংঘাতে বেশ সাফাল্য দেখিয়েছে তুরস্কের নির্মিত এই ড্রোন। বিশেষ করে সীমিত সেনা সক্ষমতা নিয়েও রাশিয়ার বিশাল বাহিনীর বিরুদ্ধে তুর্কি ড্রোনের সহায়তায় শক্ত প্রতিরোধ গড়ে তুলে ইউক্রেন। এ জন্য বিশ্ববাজারে বর্তমানে তুর্কি ড্রোনের অনেক কদর বেড়েছে।

তুরস্কের বেইকার টেকনোলজি কোম্পানি ২০১৪ সাল থেকে বাণিজ্যিকভাবে বায়রাক্তার টিবি-টু ড্রোন উৎপাদন ও বিক্রি করতে শুরু করে। এসব ড্রোন গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং হামলায় অংশ নিতে পারে। এমনকি অনেক দূরে উড়ে গিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এসব ড্রোন।

এতদিন বছরে ২০০টি ড্রোন তৈরি করে আসছিল তুর্কি এই কোম্পানি। তবে চাহিদা বাড়তে থাকায় উৎপাদন বৃদ্ধি করতে ইউক্রেন যুদ্ধের মধ্যেই দেশটির রাজধানী কিয়েভের কাছে একটি ড্রোন কারখানা নির্মাণ করছে তুর্কি প্রতিষ্ঠানটি। বিশাল এই কারখানায় ৫০০ জনের মতো মানুষকে নিয়োগ দেওয়া হবে।

বেকারের সিইও হালুক বায়রাক্তার বলেন, আমাদের কারখানা নির্মিত হচ্ছে। নির্মাণকাজ শেষ হতে আমাদের প্রায় ১২ মাস সময় লাগবে। এরপর আমরা অভ্যন্তরীণ যন্ত্রপাতি, সরঞ্জাম ও সাংগঠনিক কাঠামোর দিকে নজর দিব।

এই কারখানা থেকে বছরে ১২০টি ড্রোন তৈরি করা যাবে। তবে এখানে টিবিটু নাকি টিবিথ্রি মডেলের ড্রোন তৈরা করা হবে, তা এখনো পরিষ্কার না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১০

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১১

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১২

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৩

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১৪

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৫

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৬

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৭

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৮

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৯

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

২০
X