কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবনা নিয়ে যা বললেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। এ আলোচনার প্রস্তাবনা মূল্যায়ন জমা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এরপর এ নিয়ে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (০৭ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নেতানিয়াহু হামাসের যুদ্ধবিরতির এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যে গাজায় সম্পূর্ণ বিজয় অর্জিত হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, হামাসের প্রস্তাব উদ্ভট ও বাস্তবতা বিবর্জিত। তাদের এ প্রস্তাব মেনে নেওয়ার মানে হামাসকে পরবর্তী হামলার প্রস্তুতির সুযোগ দেওয়া। এখন চূড়ান্ত বিজয় ছাড়া আমাদের আর কোনো কার্যকর সমাধান নেই।

নেতানিয়াহুর এ বক্তব্যকে তীব্র সমালোচনা করেছেন হামাসের অন্যতম মুখপাত্র সামি আবু জুহরি। তিনি বলেন, এটি আসলে নেতানিয়াহুর রাজনৈতিক স্ট্যান্ডবাজি। নিজের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য তিনি সংঘাতকে জিইয়ে রাখতে চান।

এর আগে গতকাল রয়টার্স জানায়, আরও এক ধাপে যুদ্ধবিরতির প্রস্তাবও জমা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। তবে গোপনীয়তার মধ্যেও সেই প্রস্তাব ফাঁস হয়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের প্রস্তাবনায় এ ধাপে ৪৫ দিন করে তিন স্তরের যুদ্ধবিরিতির প্রস্তাব করা হয়েছে। ফলে তিন ধাপে মোট ১৩৫ দিনের যুদ্ধবিরতি হবে। গত সপ্তাহে কাতার ও মিসরের মধ্যস্থতায় ও যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এ নিয়ে আলোচনা হয়।

প্রস্তাবানুসারে যুদ্ধবিরতির সময় উভয়ের মধ্যে বন্দি বিনিময়, গাজাকে পুনর্গঠনের কাজ, উপত্যকা থেকে ইসরায়েলের সৈন্যদের সম্পূর্ণভাবে প্রত্যাহার এবং মরদেহ আদান-প্রদান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১০

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১১

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১২

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৩

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৪

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৫

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৬

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৭

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৮

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৯

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

২০
X