কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

গাজার যুদ্ধবিরতির প্রস্তাব ফাঁস, যা আছে প্রস্তাবনায়

ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত উপত্যকায় সেনাদের ট্যাংক। ছবি : সংগৃহীত
ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত উপত্যকায় সেনাদের ট্যাংক। ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি নিয়ে জোরেশোরে আলোচনায় চলছে। এ ধাপে যুদ্ধবিরতির প্রস্তাবও জমা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। তবে গোপনীয়তার মধ্যেও সেই প্রস্তাব ফাঁস হয়ে গেছে। বুধবার (০৭ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এ প্রস্তাব প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের প্রস্তাবনায় এ ধাপে ৪৫ দিন করে তিন স্তরের যুদ্ধবিরিতির প্রস্তাব করা হয়েছে। ফলে তিন ধাপে মোট ১৩৫ দিনের যুদ্ধবিরতি হবে। গত সপ্তাহে কাতার ও মিসরের মধ্যস্থতায় ও যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এ নিয়ে আলোচনা হয়।

প্রস্তাবানুসারে যুদ্ধবিরতির সময় উভয়ের মধ্যে বন্দি বিনিময়, গাজাকে পুনর্গঠনের কাজ, উপত্যকা থেকে ইসরায়েলের সৈন্যদের সম্পূর্ণভাবে প্রত্যাহার এবং মরদেহ আদান-প্রদান করা হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রথম ধাপের যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েলের নারী জিম্মি, ১৯ বছরের নিচের পুরুষ এবং বৃদ্ধ ও অসুস্থদের মুক্তি দেবে ফিলিস্তিন। এর বিপরীতে ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনি নারী ও শিশুরা মুক্তি পাবেন।

দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চলাকালে বাকি থাকা সব পুরুষ জিম্মিকে মুক্তি এবং তৃতীয় ধাপে মরদেহ ফেরত দেওয়া হবে। এভাবে করে তৃতীয় ধাপে উভয় দেশ যুদ্ধ শেষ করার ব্যাপারে সম্মত হতে পারে।

হামাসের দাবি, এ ধাপে যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েলকে এক হাজার ৫০০ ফিলিস্তিনির মুক্তি দিতে হবে। এর আওতায় এক-তৃতীয়াংশ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফিলিস্তিনি থাকবে। এছাড়া উপত্যকায় ত্রাণ সরবরাহ বাড়াতে হবে। প্রতিদিন গাজায় অন্তত ৫০০ ট্রাক ত্রাণ পাঠানোর দাবি করেছে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপে এক তরুণের সঙ্গে কেয়া পায়েলের ভিডিও ভাইরাল, কে এই তরুণ?

বাড়ি ফেরার পথে প্রাণ গেল জুলাই শহীদের ভাই কাউছারের

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার / রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন অভিনেতা আলভী

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

৫২ বছরের ঠিকানায় ইতি টানতে যাচ্ছেন সালমান?

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

পাঁচ অভিযোগ থেকে খালাস পেলেন ইনু

এসএসসি পাসেই আনসার বাহিনীতে চাকরির সুযোগ

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

১০

আদ-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

১১

স্বপ্নভাঙা ৬ কফিনে ফিরল প্রবাস জীবন

১২

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

১৩

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

১৪

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

১৫

ব্রাজিলের বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশই নাই

১৬

হাসপাতালে ভর্তি গীতিকার মিল্টন খন্দকার

১৭

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৪৫

১৮

কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগে ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার

১৯

ফিফা ‘পাওয়ার র‌্যাঙ্কিং’ / শীর্ষে মেসি, রোনালদো-নেইমারের অবস্থান কত?

২০
X