কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩১ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় বড় দুঃসংবাদ পেল ইসরায়েলের সেনারা

গাজা উপত্যকায় একটি ঘাঁটিতে ইসরায়েলের সেনারা। ছবি : সংগৃহীত
গাজা উপত্যকায় একটি ঘাঁটিতে ইসরায়েলের সেনারা। ছবি : সংগৃহীত

গাজায় একের পর এক বিপাকে পড়েছে ইসরায়েলি সেনারা। দেশটি ফিলিস্তিনিদের প্রতিরোধের মুখে নাজেহাল হয়ে পড়েছে। একের পর এক সেনা হারাচ্ছে। এমনকি জনে জনে সেনা আহত হচ্ছে গাজায়। বুধবার (১৪ ফেব্রুয়ারি) আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত ১৪ ঘণ্টায় গাজায় তাদের আরও ১৫ সেনা আহত হয়েছেন। এ নিয়ে গত ২৭ অক্টোবর থেকে শুরু করা স্থল অভিযানে তাদের এক হাজার ৩৫২ সেনা আহত হয়েছেন।

সেনাবাহিনীর তথ্যমতে, গত ৭ অক্টোবর থেকে গাজায় অভিযানে ইসরায়েলের অন্তত ৫৬৯ সেনা নিহত হয়েছেন। এছাড়া এ সময়ে তাদের আরও প্রায় দুই হাজার ৮৯৭ সেনা আহত হয়েছেন।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির হামলার কারণে পুরো উপত্যকা এখন আশ্রয়শিবিরে পরিণত হয়েছে। এছাড়া দেশটির হামলায় ফিলিস্তিনের সাড়ে ২৮ হাজারের বেশি লোক নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে পাল্টা হামলায় দেশটির এক হাজার ২০০ লোক নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১০

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১১

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১২

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৩

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৪

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৫

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৬

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৭

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৮

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৯

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

২০
X