কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৫ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে শুনানি কাল

দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত। ছবি : সংগৃহীত
দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) কাল ফিলিস্তিনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের মৌখিক শুনানির তারিখ কাল নির্ধারণ করা হয়েছে। এ দিন ফিলিস্তিন যুক্তিতর্ক উপস্থাপন করবে।

নেদারল্যান্ডের রাজধানী দ্য হেগে স্থানীয় সময় ৯টায় এ শুনানি শুরু হবে। আদালতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলা থেকে এটি সম্পূর্ণ আলাদা।

আইসিজের এ শুনানিতে ৫২টি দেশ ও তিনটি আন্তর্জাতিক সংস্থা অংশ নেবে। এতে প্রথমে কথা বলবে ফিলিস্তিন। সব মিলিয়ে এ শুনানি শেষ হতে ছয় দিন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ১৯৪৬ সালে আইসিজে প্রতিষ্ঠার পর এত বেশিসংখ্যক দেশ এই প্রথম কোনো শুনানিতে অংশ নিচ্ছে। এ উপস্থিতি প্রমাণ করছে যে কয়েক দশক ধরে চলে আসা সংকট সমাধানে আন্তর্জাতিক আইন ব্যবহারে সমর্থন ক্রমেই বাড়ছে।

সংস্থাটির জ্যেষ্ঠ আইনবিষয়ক উপদেষ্টা ক্লাইভ বল্ডউইন বলেন, প্রথমবারের মতো আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের ছয় দশক ধরে চলা দখলদারিত্ব ও অবিচারের বিষয়টি বড় আকারে নিয়েছে।

তিনি বলেন, যেসব দেশের সরকার আদালতে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবে; তাদের উচিত যে এই যুগান্তকারী শুনানিতে ইসরায়েলের বর্ণবাদ ও নিপীড়নের মতো মানবতাবিরোধী যেসব গুরুতর অপরাধ করেছে তা তুলে ধরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X