বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৮ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

হজে গিয়ে যে কাজ করলে হতে পারে ৫ মিলিয়ন রিয়াল জরিমানা

হজ করতে আসা যাত্রীদের জন্য সতর্কতা জারি করেছে সৌদি আরবের পাবলিক প্রসিকিউটর। ছবি : সংগৃহীত
হজ করতে আসা যাত্রীদের জন্য সতর্কতা জারি করেছে সৌদি আরবের পাবলিক প্রসিকিউটর। ছবি : সংগৃহীত

চলতি মৌসুমে হজ করতে আসা যাত্রীদের জন্য সতর্কতা জারি করেছে সৌদি আরবের পাবলিক প্রসিকিউটর। হজ করতে এসে যদি কোনো যাত্রী বিনা অনুমতিতে কোনো ফান্ড সংগ্রহের কাজে জড়িয়ে পড়েন, তাহলে তাকে ৭ বছরের জেল অথবা ৫ মিলিয়ন রিয়াল জরিমানা করা হতে পারে। এ ছাড়া উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে। খবর গালফ নিউজের

রোববার (১৮ ফেব্রুয়ারি) এক্স হ্যান্ডেলে সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন জানিয়েছেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ডোনেশনের অর্থ সংগ্রহ করা একটি অপরাধ এবং কঠোরভাবে নিষিদ্ধ।

হজ হলো ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি এবং একটি ধর্মীয় দায়িত্ব যা অবশ্যই সমস্ত প্রাপ্তবয়স্ক মুসলমানদের দ্বারা পালন করা উচিত যারা তাদের জীবনে অন্তত একবার যাত্রা শুরু করতে শারীরিক ও আর্থিকভাবে সক্ষম। প্রতি বছর হিজরি সন অনুযায়ী পবিত্র জিলহজ মাসে এই হজ অনুষ্ঠিত হয়।

পবিত্র হজে বেশ কিছু নিয়ম অনুসরণ করতে হয়। এর মধ্যে রয়েছে পবিত্র কাবা প্রদক্ষিণ বা তাওয়াফ করা, দুই পবর্ত সাফা ও মারওয়ার মাঝে দৌড়ানো, আরাফার ময়দানে উপস্থিত এবং শয়তানকে পাথর নিক্ষেপ করা।

ঈদুল আজহার মধ্য দিয়ে এই হজ অনুষ্ঠিত হয়ে থাকে। বিশ্বের মুসলিমরা আল্লাহর হুকুম পালনের অংশ হিসেবে এটি করে থাকেন। এ বছর জুনের শেষ অথবা জুলাইয়ের প্রথম দিকে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। তবে চাঁদ দেখার ওপর দিনক্ষণ নির্ধারণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১০

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১১

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১২

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৩

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৪

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৫

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৬

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৭

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৮

পর্তুগালের একাদশ ঘোষণা

১৯

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

২০
X