কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৩ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

এডেন উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলা ইয়েমেনিদের

হামলার শিকার মার্কিন ট্যাংকার। ছবি : সংগৃহীত
এডেন উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলা ইয়েমেনিদের

এবার মার্কিন ট্যাংকারে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। দলটি রোববার (২৫ ফেব্রুয়ারি) এডেন উপসাগরে এ ট্যাংকারে হামলার দাবি করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াইয়া সারি বলেন, রোববার এডেন উপসাগরে এমভি টর্ম থর নামের একটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে। এটি মার্কিন পতাকাবাহী এবং মালিকানাধীন তেলবাহী জাহাজ।

টেলিভিশনে তিনি বলেন, ট্যাংকারটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শনিবার মার্কিন রণতরী ইউএসএস ম্যাসন হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এটি সম্ভবত ট্যাংকারটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

বিবৃতিতে জানানো হয়েছে, হুতিদের এ হামলায় জাহাজ বা রণতরীর কোনোটিই ক্ষতিগ্রস্ত হয়নি। এ ছাড়া এতে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

এর অগে শনিবার এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জানিয়েছে, তারা ইয়েমেনের ৮টি স্থানে ১৮টি হুতি স্থাপনায় বোমা হামলা করেছে। এসব স্থাপনার মধ্যে ইরানপন্থি গোষ্ঠীটির ভূগর্ভস্থ অস্ত্র ও ক্ষেপণাস্ত্র মজুতকেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও একটি হেলিকপ্টার রয়েছে। হামলায় অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ড সহায়তা করেছে।

এ নিয়ে গত ১২ জানুয়ারির পর থেকে লোহিত সাগরে হামলা ঠেকাতে হুতিদের নিশানা করে চতুর্থবারের মতো যৌথ অভিযান পরিচালনা করেছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী। যৌথ অভিযান ছাড়াও প্রায় প্রতিদিন হুতিদের বিভিন্ন স্থাপনায় হামলা করে আসছে যুক্তরাষ্ট্র। তবে এত এত হামলা করে এখনো হুতিদের থামাতে পারছে না পশ্চিমারা।

মূলত গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে হামাসের প্রতি সমর্থন জানায় হুতি বিদ্রোহীরা। তাদের সমর্থনের অংশ হিসেবে নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ৩০টির বেশি জাহজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ নয়জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১০

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১১

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১২

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৩

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৪

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৫

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৬

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১৭

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১৮

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৯

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

২০
X