কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৪, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েল সংশ্লিষ্ট তিন জাহাজে ইয়েমেনিদের হামলা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইসরায়েল সংশ্লিষ্ট ৩টি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। তারা জানিয়েছে, এডেন উপসাগর ও ভারত মহাসাগরে এ হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার (০৯ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এডেন উপসাগরে দুটি এবং ভারত মহাসাগরে একটি জাহাজে হামলার দাবি করেছে।

বৃহস্পতিবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, এডেন উপসাগরে এমএসসি ডিয়েগো এবং এমএসসি জিনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। দুটি হামলা ই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই তিনি বলেননি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মেরিটাইম ইনফরমেশন সেন্টার জানিয়েছে, মঙ্গলবার দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। তবে এতে কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি। এ ছাড়া জাহাজের ক্রুরা নিরাপদ রয়েছেন। ইসরায়েলি সংশ্লিষ্টতার অভিযোগে জাহাজগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।

দ্য অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, এডেন উপসাগরে হামলার শিকার দুটি জাহাজ ছিল পানামার পতাকাবাহী এবং জেনেভাভিত্তিক একটি কোম্পানির কন্টেইনার জাহাজ। এ ছাড়া ভারত মহাসাগরে এমএসসি ভিক্টোরিয়া নামের একটি জাহাজকে নিশানা করা হয়েছে।

সম্প্রতি হুতিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি এক হুঁশিয়ারি দিয়ে বলেন, নিজেদের আয়ত্তে থাকা যে কোনো জায়গায় ইসরায়েলগামী জাহাজে হামলা চালানো হবে।

তিনি বলেন, ভূমধ্যসাগরের যেখানে আমরা পৌঁছাতে পারব সেখানেই ইসরায়েলের যে কোনো বন্দরগামী জাহাজে আমরা হামলা চালাব।

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে গত বছরের নভেম্বরে লোহিত সাগর, বাব এল-মান্দেব এবং এডেন উপসাগরে একের পর এক ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতিরা। গাজায় যুদ্ধ না থামা পর্যন্ত এ হামলা চলবে বলেও বার্তা দিয়ে আসছে গোষ্ঠীটি।

হুতিদের হামলার ফলে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে অনেক কোম্পানি। এজন্য তারা হর্ন অব আফ্রিকা ঘুরে গন্তব্য পাড়ি দিচ্ছে। ফলে তাদের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে একদিকে সময় লাগছে বেশি। অন্যদিকে পরিবহন ব্যয়ও বাড়ছে অনেক।

মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ৫০টির বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এসব নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১০

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১১

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১২

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৩

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

১৪

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

১৫

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

১৬

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

১৭

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

১৮

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

১৯

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

২০
X