কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৮:০৮ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

উপসাগরে হামলার শিকার ট্যাংকারে বাংলাদেশি ক্রু

হামলার শিকার ট্যাংকার মার্লিন লুয়ান্ডা। ছবি : সংগৃহীত।
হামলার শিকার ট্যাংকার মার্লিন লুয়ান্ডা। ছবি : সংগৃহীত।

এডেন উপসাগরে ব্রিটিশ ট্যাংকারে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। দলটির হামলার শিকার ট্যাংকারে এক বাংলাদেশি ক্রু রয়েছেন। শনিবার (২৭ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, এডেন উপসাগরে হামলার শিকার জাহাজটিতে এক বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া আরও ২২ ভারতীয় নাগরিক রয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

নৌবাহিনী আরও জানিয়েছে, আক্রান্ত জাহাজটির কল পেয়ে সাড়া দিয়েছে আএনএস আইএনএস বিশাখাপত্তম। এটি এখন জাহাজটির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে শনিবার এডেন উপসাগরে ট্যাংকারে হামলার কথা জানায় বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন সামরিক বিভাগ জানিয়েছে, হামলার কারণে জাহাজটিতে আগুন লেগে যায়। তবে এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। শুক্রবার মার্লিন লুয়ান্ডা নামের এ জাহাজটিতে হামলা চালানো হয়।

জাহাজটির মালিকানা কোম্পানি ট্রাফিগুরা দুপুরে জানিয়েছে, শুক্রবার হামলা করা ব্রিটিশ ট্যাংকারটিতে এখনো আগুন জ্বলছে। এডেন উপসাগরে জাহাজটিতে হুতিরা হামলা চালিয়েছিল।

কোম্পানিটি জানিয়েছে, সামরিক যানের সহায়তায় ট্যাংকারের ক্রুরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ক্রুদের নিরাপত্তা আমাদের কাছে সর্বাধিক অগ্রাধিকার। জাহাজটিতে হামলার কারণে কোনো হতাহতের তথ্য এখনো জানা যায়নি।

এর আগে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রয়টার্স জানায়, হুতিদের হামলার ভয়ে রণতরীর পাহারা সত্ত্বেও মার্কিন সামরিক রসদবাহী দুই জাহাজ পিছু হঠেছে। পশ্চিমা জাহাজ পরিচালনাকারী সংস্থা মিয়ার্স্ক জানিয়েছে, তারা মার্কিন নৌবাহিনীর সহযোগিতায় ইয়েমেন উপকূলে বাব এল মান্দেব পাড়ি দেওয়ার সময় বিস্ফোরণের আভাস পেয়ে দুটি জাহাজের পথ ঘুরিয়ে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X