কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৬:৩৬ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

শুক্রবার সকালে প্রথম ভোট দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত
শুক্রবার সকালে প্রথম ভোট দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরানে পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শুক্রবার (১ মার্চ) সকালে এই ভোটগ্রহণ শুরু হয়। খবর রয়টার্সের।

নির্বাচনে সবার প্রথমে ভোট দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শুক্রবার সকালে তেহরানের মধ্যাঞ্চলীয় খোমেনি হুসাইনিয়া ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর দেশের জনগণের উদ্দেশে রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনি বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব ভোট দিন। আজ ইরানের বন্ধু ও শত্রুরা ভোটের ফলের দিকে তাকিয়ে রয়েছে। বন্ধুদের খুশি এবং শত্রুদের হতাশ করে দিন।’

ইরানি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এবারের পার্লামেন্ট নির্বাচনে ২৯০ আসনের বিপরীতে ১৫ হাজার ২০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শনিবার এই ভোটের আংশিক ফল পাওয়া যেতে পারে। আর ৮৮ সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনে ১৪৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পালন করেন।

ইরানে মোট সাড়ে ৮ কোটি মানুষের বসবাস। তাদের মধ্যে ৬ কোটি ১০ লাখের বেশি মানুষ ভোটার। তারাই পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদের নেতা নির্বাচন করছেন।

তবে দেশে নির্বাচন হলেও সাধারণ ইরানি জনগণের মাঝে ভোট নিয়ে তেমন আগ্রহ নেই। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন পরিচালিত এক জরিপে দেখা গেছে, যারা জরিপে অংশগ্রহণ করেছেন তাদের অর্ধেকের বেশি নির্বাচন নিয়ে কোনো আগ্রহ না থাকার কথা জানিয়েছেন।

সবশেষ ২০২০ সালে ইরানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেবার ৪২ দশমিক ৫৭ শতাংশ ভোট পড়েছিল। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর এটিই ছিল রেকর্ড কম ভোট পড়ার ঘটনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১০

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১১

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১২

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৩

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৪

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৫

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৬

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৭

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৮

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৯

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

২০
X