কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০৯:০৮ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে মসজিদে ইফতার নিষিদ্ধ করল সৌদি

মক্কার গ্রান্ড মসজিদে ইফতারের আয়োজন। ছবি : সংগৃহীত
মক্কার গ্রান্ড মসজিদে ইফতারের আয়োজন। ছবি : সংগৃহীত

আসন্ন রমজানের মসজিদে ইফতার নিষিদ্ধ করেছে সৌদি আরব। সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রণালয় এ নির্দেশনা দিয়েছে। দ্য নিউ আরবের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কোনো শরয়ি আইন বা ধর্মীয় বিধিনিষেধের কারণে নয়, মসজিদের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য দেশটির কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।

এতে বলা হয়েছে, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, ইফতারি পণ্য নিয়ে মসজিদে যাওয়া যাবে না। মসজিদের পরিচ্ছন্নতার কথা বিবেচনা করে গত সপ্তাহে ইসলামবিষয়ক মন্ত্রণালয় এক নোটিশে এ তথ্য জানিয়েছে।

ওই নোটিশে আরও বলা হয়েছে, ইফতারির পর অনেক নোংরা হয়ে যায় পরিবেশ। সঙ্গে সঙ্গে নামাজ পড়ার মতো উপক্রম থাকে না অনেক সময়। তাই মসজিদের উন্মুক্ত স্থানে ইফতার করতে হবে। তবে ইফতারির জন্য অস্থায়ী কোনো রুম বা তাঁবু স্থাপন করা যাবে না মসজিদের আশপাশেও। পাশাপাশি রোজাদারদের জন্য ইফতারি কিনতে ইমাম বা মুয়াজ্জিনের কাছ থেকে কোনো অর্থ সংগ্রহ করা যাবে না।

অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেউ চাইলে মক্কা এবং মদিনায় ইফতারি নিতে পারবে। এ জন্য নির্ধারিত পোর্টালে আবেদনের মাধ্যমে আগে কর্তৃপক্ষের অনুমতি নিতে পারে। তারই সুযোগ মিলবে মসজিদে ইফতারি নেওয়ার।

এর আগে জানানো হয়, পবিত্র রমজান মাসে মসজিদের ভেতর কোনো ধরনের ক্যামেরা ব্যবহার বা ছবি না তোলার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে মসজিদের ভেতর ক্যামেরা স্থাপন করে অনলাইনসহ কোনো ধরনের মিডিয়ায় তা সরাসরি সম্প্রচার করা যাবে না।

আগামী ১০ মার্চ রাতে মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, ওইদিন চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম। সেই হিসেবে ১১ মার্চ চাঁদ দেখা গেলে ১২ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১০

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১১

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১২

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৩

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৪

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৫

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৬

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৮

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

২০
X