কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

রোববার নাগরিকদের চাঁদ দেখতে বলল দুই দেশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পবিত্র রমজান মাসের চাঁদ আগামী রোববার (১০ মার্চ) দেখতে দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। রোববার সন্ধ্যায় আকাশে চাঁদ দেখা গেলে পরের দিন সোমবার থেকে দেশ দুটির ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখা শুরু করবেন।

খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১০ মার্চ রোববার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে। ওই দিন চাঁদ দেখা গেলে বর্তমান শাবান মাস ২৯ দিনে শেষ হবে এবং পরের দিন সোমবার থেকে রমজান শুরু হবে। তবে রোববার রাতেই আমিরাতের মুসলমানরা সেহেরি খাবেন।

এদিন দেশের আকাশে কোথাও চাঁদ দেখতে পেলে নাগরিকদের চাঁদ দেখা কমিটির দেওয়া নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছে আমিরাতের কর্তৃপক্ষ।

আমিরাতের পাশাপাশি আগামী রোববার সন্ধ্যায় দেশের নাগরিকদের আকাশে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের চাঁদ দেখা কমিটিও।

সৌদি চাঁদ দেখা কমিটি বলছে, রোববার সন্ধ্যায় কেউ খালি চোখে বা দূরবীনের সহায়তায় রমজান মাসের চাঁদ দেখতে পেলে যেন তাদের সঙ্গে যোগাযোগ করেন। যারা চাঁদ দেখতে পাবেন তাদের অবশ্যই নিকটস্থ আদালতকে জানাতে হবে এবং তার সাক্ষ্য রেকর্ড করতে হবে। তবে তারা চাইলে নিকটতম কেন্দ্রের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন। ওই কেন্দ্রই তাদের আদালতে যেতে সহায়তা করবে।

আগামী রোববার মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা গেলে পরের দিন সোমবার (১১ মার্চ) বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা যেতে পারে। ওই দিন চাঁদ দেখা গেলে সোমবার রাতে সেহেরি খেয়ে মঙ্গলবার থেকে রোজা রাখবেন বাংলাদেশের মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১০

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১১

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১২

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৩

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৪

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৫

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৭

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৮

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৯

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

২০
X