কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

অমুসলিম হয়েও রোজা রাখেন তিনি

নীলাম গোকুলসিং। ছবি : সংগৃহীত
নীলাম গোকুলসিং। ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাসে সারা দিন না খাওয়ার মাধ্যমে সংযম ও আত্মশুদ্ধির চর্চা করে থাকেন বিশ্বের কোটি কোটি মুসলিম। মাসটির তাৎপর্য ও আত্মিক উৎকর্ষ অনুধাবন করে অনেক অমুসলিমও এ মাসে সিয়াম সাধনা করেন। তবে তাদের সংখ্যা হাতেগোনা। তেমনি একজন হিন্দু তরুণী নীলাম গোকুলসিং।

রমজানের সময় খাদ্য ও পানীয় থেকে বিরত থেকে নিজের মধ্যে আকাঙ্ক্ষা, শৃঙ্খলা ও সংকল্প নিয়ে আরও দৃঢ় থাকার শিক্ষা গ্রহণ করেন নীলাম গোকুলসিং। সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মরিশাসের এই নাগরিক প্রথমে মুসলিম বন্ধুদের দেখে রোজা পালন শুরু করেন। তারপর নিজেকে খুঁজে পাওয়ার একটি মাধ্যম হিসেবে রোজা রাখা শুরু করেন তিনি। আরব আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য জানা যায়।

২০২১ সালে প্রথম রোজা রাখা শুরু করেন নীলাম। সে সময় মালয়েশিয়ায় পড়াশোনার জন্য যান তিনি। খালিজ টাইমসকে নীলাম জানান, মালয়েশিয়া মুসলিমপ্রধান দেশ। ২০২১ সালে তিনি সেখানে থাকার সময় রোজা রাখা শুরু করেন। মালয়েশিয়ায় তার অনেক মুসলিম বন্ধু-বান্ধব রয়েছে। সেখানে তাদের সঙ্গে তিনি সেহরি ও ইফতার করতেন। মূলত হিন্দু হওয়া সত্ত্বেও মুসলিম বন্ধুদের সংস্কৃতিকে বোঝা ও একাত্মতা প্রকাশের জন্যই তিনি রোজা রাখা শুরু করেন।

২৬ বছর বয়সী নীলাম বর্তমানে কাজ করছেন একটি ফিনটেক কোম্পানিতে। দুই বছর আগে কাজের সূত্রে আরব আমিরাতের দুবাইতে আসেন তিনি। প্রবাসী এ তরুণী জানান, দুবাইতে এসেও তিনি নিয়মিত রোজা রাখেন। কারণ তার আশপাশের সবাই পবিত্র এই মাসে রোজা রাখেন। খালিজ টাইমসকে নীলাম জানান, খাবার ও পানি পান করা ছাড়া কাজ করা কতটা কঠিন তিনি রোজার মাধ্যমে সেটি অনুধাবন করেন।

হিন্দু এ তরুণী জানান, প্রথমে কৌতূহলবশত রোজা রাখা শুরু করলেও এখন রোজা তার কাছে একটি নতুন জিনিস। নীলামের মতে রোজার মাধ্যমে উপবাসের আধ্যাত্মিক দিকটি উপলব্ধি করা যায়, যেখানে প্রতিটি ব্যক্তি তাদের ব্যক্তিগত পরিশুদ্ধি ও সংযম সম্পর্কিত মূল্যবোধগুলো নিজের মধ্যে ধারণ করতে পারে। তার মতে, এটি একটি যৌথকাজের মতো যেখানে নিজের সম্পর্কে সব ধরনের মূল্যায়ন আবিষ্কার করা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১০

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১১

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১২

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৩

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৪

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৫

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৬

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১৭

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৮

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৯

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

২০
X