কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৬:০৭ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৯:৪৮ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ, যা জানাল ইসরায়েল

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

ইহুদিবাদী দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় না বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ। ফলে এসব দেশে প্রবেশ করতেও পারেন না ইসরায়েলিরা। এমনকি তাদের পাসপোর্টও বৈধ বলে স্বীকৃতি দেয় না এসব মুসলিম দেশ। এ ছাড়া এর সঙ্গে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের বিষয়ও রয়েছে। তবে এসবের প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল।

ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিকস নামের এক প্রতিষ্ঠান বেশ কয়েকটি দেশের তালিকা প্রকাশ করেছে। তালিকায় থাকা এসব দেশ ইসরায়েলিদের নিজেদের ভূখণ্ডে প্রবেশ করতে দেয় না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত ১৪ মার্চ প্রকাশ করা ওই তালিকায় বাংলাদেশ রয়েছে। এ ছাড়া বাকি দেশগুলো হলো আলজেরিয়া, ব্রুনাই, ইরান, ইরাক, কুয়েত, লেবানন, লিবিয়া, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া এবং ইয়েমেন।

ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিকসের পোস্টের জবাব দিয়েছে ইসরায়েল। দেশটির কর্মকর্তারা তাদের একটি অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এর জবাবে বলেন, ঠিক আছে। এ ছাড়া অতিরিক্ত কিছু বলেননি দেশটির কর্মকর্তারা।

জানা গেছে, মধ্যপ্রাচ্যে কেবল সংযুক্ত আরব আমিরাতে অন অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন। অর্থাৎ দেশটিতে তারা সরাসরি সাক্ষাতে ভিসা সুবিধা পান।

ইসরায়েলি কর্মকর্তাদের এ জবাব ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এ নিয়ে অনেকে পক্ষে-বিপক্ষে আলোচনা সমালোচনাও করেছেন। একজন লিখেছেন, আমার ইসরায়েলি পাসপোর্ট নেই। তা সত্ত্বেও আমি এসব দেশে যেতে চাই না।

আরেক ব্যবহারকারী লেখেন, যেভাবে সবকিছু হচ্ছে। আর কয়েকদিন পর শুধু আর্জেন্টিনা ইসরায়েলি পাসপোর্ট গ্রহণ করবে।

উল্লেখ্য, বর্তমানে বিশ্বের ১৭১টি অঞ্চলে ইসরায়েলিরা ভিসা ফ্রি সুবিধা পেয়ে থাকেন। এ ছাড়া বিশ্বে শক্তিশালী পাসপোর্ট সূচকে ২০তম অবস্থানে রয়েছে ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১০

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১১

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১২

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৩

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৪

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৫

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৬

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৭

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৮

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৯

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

২০
X