কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০২:৩৫ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইসরায়েলকে থামতে বললেন ডোনাল্ড ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধের কারণে ইসরায়েল বিশ্ব মঞ্চে সমর্থন হারাচ্ছে এবং তাদের এখন যুদ্ধ বন্ধের সময় এসেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি ডানপন্থি সংবাদপত্র ইসরায়েল হায়মকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। খবর আলজাজিরার।

ট্রাম্প বলেন, ‘তোমাদের যুদ্ধ শেষ করতে হবে। এটি শেষ করতে হবে। তোমাদের এটি সম্পন্ন করতে হবে।’ গত রোববার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্পের এই সাক্ষাৎকারটি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদপত্রটি।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েলকে খুব সতর্ক থাকতে হবে। কারণ বিশ্ব মঞ্চে তারা অনেক কিছু হারাচ্ছে। তারা অনেক সমর্থন হারাচ্ছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হওয়ার পর ট্রাম্পের এমন মন্তব্য প্রকাশিত হয়েছে।

সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাবটি উত্থাপন করেছে পরিষদের অস্থায়ী ১০ সদস্য। ভোটাভুটিতে চার স্থায়ী সদস্য দেশ যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন এবং ১০ অস্থায়ী সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এ ছাড়া প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকলেও কোনো ভেটো দেয়নি যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি ছাড়াও গাজায় হামাসের হাতে বন্দি সব ইসরায়েলিকে মুক্তি দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

গত ৭ অক্টোব থেকে গাজায় নির্বিচারে হামলা করে আসছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় ইতিমধ্যে ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ঘরবাড়ি ছাড়া হয়েছেন লাখ লাখ মানুষ। এ ছাড়া দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছেন গাজাবাসী। এত কিছুর পরও গাজায় যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এমনকি গাজার সর্বদক্ষিণের শহর রাফায় হামলা চালালোন ঘোষণা দিয়েছে দেশটি। এই শহরে ১০ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় গ্রহণ করেছেন।

রাফায় অভিযান নিয়ে বর্তমানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সফরের কথা ছিল একটি উচ্চপদস্থ ইসরায়েলি প্রতিনিধিদলের। কিন্তু সেই সফর বাতিল করে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X