কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

বাইডেন-নেতানিয়াহু সম্পর্ক তলানিতে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

যুগের পর যুগ ধরে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। যুদ্ধের ময়দান থেকে শুরু করে বিশ্ব কূটনীতি—সব জায়গায় ইসরায়েলের ঢাল হিসেবে কাজ করছে দেশটি। এমনকি গাজা যুদ্ধের শুরু থেকে তেল আবিবকে অন্ধের মতো সহায়তা ও সমর্থন দিয়ে আসছিল ওয়াশিংটন। তবে গাজায় ব্যাপক প্রাণহানি ও মানবিক সংকট ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে বড় ধরনের ফাটল ধরেছে। তাই এতদিন নিরাপত্তা পরিষদে ইসরায়েলবিরোধী সব প্রস্তাবে বাধা দিলেও গতকাল সোমবার ভেটো দেয়নি আমেরিকা।

গতকাল সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাবটি উত্থাপন করেছে পরিষদের অস্থায়ী ১০ সদস্য। ভোটাভুটিতে চার স্থায়ী সদস্য দেশ যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন এবং ১০ অস্থায়ী সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এ ছাড়া প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকলেও কোনো ভেটো দেয়নি যুক্তরাষ্ট্র। তাই এবারের মতো গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আলোর মুখে দেখেছে। যুদ্ধবিরতি ছাড়াও গাজায় হামাসের হাতে বন্দি সব ইসরায়েলিকে মুক্তি দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

গত অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। ইসরায়েলি হামলায় ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ঘরবাড়ি ছাড়া হয়েছেন লাখ লাখ মানুষ। যুদ্ধ শুরুর পর বেশ কয়েকবার যুদ্ধবিরতির প্রস্তাব পাসে নিরাপত্তা পরিষদে চেষ্টা হয়েছে। তবে প্রায় সব বারই যুক্তরাষ্ট্রের বাধায় সেগুলো পাস হয়নি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে গিয়ে ঠেকেছে। এমনটা হওয়ার পেছনে একটাই কারণ। সেটি হলো নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস। এই প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকলেও ভেটো দেয়নি।

যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের জবাব দিতে বিন্দুমাত্র বিলম্ব করেনি ইসরায়েল। গাজার সর্বদক্ষিণের শহর রাফায় আসন্ন অভিযান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সফরের কথা ছিল একটি উচ্চপদস্থ ইসরায়েলি প্রতিনিধিদলের। তবে যুদ্ধবিরতির প্রস্তাব পাসের সঙ্গে সঙ্গে সেই সফর বাতিল করেছে তেল আবিব।

রাফায় অভিযান নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মার্কিন চাপ অপেক্ষা করে যদি ইসরায়েল রাফায় অভিযানে যায় তাহলে সামরিক সহায়তা বন্ধের মতো বিষয় সামনে এসে পড়েছে। তাই বেশ কয়েক দিন ধরে রাফায় ইসরায়েলি অভিযানের বিকল্প খুঁজছে বাইডেন প্রশাসন। সেই জন্য বেশ কাঠখড়ও পুড়িয়েছেন মার্কিন কর্মকর্তারা। তবে ইসরায়েল বৈঠক স্থগিত করার কারণে সেই প্রচেষ্টায় নতুন করে বাধা দেখা দিল।

মার্কিন কর্মকর্তারা বলছেন, ইসরায়েলের এমন সিদ্ধান্তে হতবাক বাইডেন প্রশাসন। তারা বিষয়টি ইসরায়েলিদের বাড়াবাড়ি বলে মনে করছেন।

মার্কিন রিপাবলিকান ও ডেমোক্রেটিক প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক আলোচক অ্যারন ডেভিড মিলার বলেছেন, বাইডেন প্রশাসন ও নেতানিয়াহুর মধ্যে বিশ্বাসে ছেদ পড়বে। যদি এই সংকট ভালোভাবে সামাল না দেওয়া হয় তাহলে এই পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X