কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ভ্রমণ ভিসায় ভিক্ষা করতে গিয়ে আটক দুই শতাধিক বিদেশি

দুবাইয়ে আটক ভিক্ষুকরা। ছবি : সংগৃহীত
দুবাইয়ে আটক ভিক্ষুকরা। ছবি : সংগৃহীত

ভ্রমণ ভিসায় বিদেশ গিয়েছেন তারা। এরপর রমজানের মধ্যে শুরু করেছেন ভিক্ষাবৃত্তি। এমন অভিযোগের ভিত্তিতে দুই শতাধিক বিদেশিকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার (২৭ মার্চ) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুবাই পুলিশ জানিয়েছে, তারা রমজানের প্রথম দুই সপ্তাহে ২০২ ভিক্ষুককে আটক করেছে। পবিত্র রমজান মাসে ভিক্ষাবৃত্তির অভিযোগে তাদের আটক করা হয়েছে।

দুবাই পুলিশের গোয়েন্দা ও অপরাধ বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার আলি সালেম আল সামশি জানান, জনগণের সহানুভূতির সুযোগ নিয়ে দ্রুত অর্থ আয় করার জন্য তারা ভিক্ষায় জড়িয়ে পড়েছেন। এ কাজে জড়িয়ে পড়াদের বেশিরভাগ ভ্রমণ ভিসায় দেশটিতে গিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ১১২ জন পুরুষ ‍ও ৯০ জন নারী রয়েছেন।

দুবাই পুলিশের তথ্যমতে, আইন ভঙ্গ করে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে এসব ব্যক্তি অপরাধ করেছেন। এজন্য তাদের সর্বনিম্ন ৫ হাজার দিরহাম জরিমানার বিধান রয়েছে। যা বাংলাদেশি টাকায় দেড় লাখ টাকার সমান। একইসাথে এসব ব্যক্তিকে সর্বোচ্চ তিন মাসের সাজার বিধান রয়েছে। এছাড়া যারা ভিক্ষাবৃত্তির জন্য সংগঠিত ও বিদেশ থেকে লোক নিয়ে আসে তাদের সর্বনিম্ন ছয় মাসের কারাদণ্ড এবং এক লাখ দিরহাম জরিমানার বিধান রয়েছে।

দুবাই পুলিশের এ কর্মকর্তা সন্দেহভাজন ভিক্ষুক কাউকে দেখলে তাদের অবহিত করার অনুরোধ করেছেন। তিনি জানান, বেশিরভাগ ভিক্ষুকই মিথ্যা গল্পের মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করে থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১০

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১১

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১২

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১৩

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১৪

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৫

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৬

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৭

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৮

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৯

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

২০
X