কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুক-হোয়াটসঅ্যাপে ভিক্ষা করছেন আমিরাতের ভিক্ষুকরা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিক্ষা করছেন আরব আমিরাতের ভিক্ষুকরা। দুয়ারে দুয়ারে ভিক্ষার পরিবর্তে তারা নতুন এ পথে হাঁটা শুরু করেছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। রমজান মাসকে সামনে রেখে সাধারণ মানুষের সহানুভূতিকে কাজে লাগিয়ে ভিক্ষুকরা সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিক্ষুকদের থেকে রমজানে দূরে থাকতে বলা হয়েছে।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ভিক্ষা জনসাধারণের জন্য উদ্বেগের বিষয়। কারণ ভিক্ষুকরা মসজিদের দরজা, রাস্তায়, মার্কেট, মল এমনকি অনলাইনেও ভিক্ষা চায়। এটি একটি অসভ্য কাজ। ভিক্ষাকে নির্মূল করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে তারা।

পুলিশ তাদের সতর্কবার্তায় জানিয়েছে, রমজানের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিক্ষার প্রবণতা বেড়েছে। ভিক্ষুকরা ভিক্ষাবৃত্তির জন্য ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার ও ইনস্টাগ্রাম ব্যবহার করছে। তারা সাধারণত খুদেবার্তা, মানবিক ছবি এবং বিভিন্ন আবেগময়ী বাক্য যেমন- এতিমদের সহায়তা, অসুস্থদের চিকিৎসা মসজিত নির্মাণ ইত্যাদি অজুহাত দিয়ে থাকে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভিক্ষুকরা বেশিরভাগ সময়ে বানানো গল্পের মাধ্যমে মানুষের ইমোশনকে কাজে লাগানোর চেষ্টা করে। রমজান আসলে এ প্রবণতা আরও অনেকাংশ বৃদ্ধি পায়।

আরব আমিরাতের প্রচলিত আইনানুসারে ভিক্ষা একটি শাস্তিযোগ্য অপরাধ। ভিক্ষাবৃত্তির সময়ে কেউ ধরা পড়লে তাকে ৫ হাজার দিরহাম জরিমানার বিধান রয়েছে। একই সঙ্গে তিন মাসের কারাদণ্ডও পেতে পারেন তিনি। এ ছাড়া বাস্তবে ভিক্ষুক না হলে দেশটির আইন তাদের বিরুদ্ধে আরও কঠোর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

ছেলের হাতে প্রাণ গেল বাবার

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

১০

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

১১

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

১২

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

১৩

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

১৪

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘সুনামি’

১৫

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

১৬

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

১৭

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

১৮

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

১৯

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

২০
X