কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ১০:২২ এএম
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি নিয়ে আবারও আলোচনায় ফিরছে ফিলিস্তিন-ইসরায়েল

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভবন পর্যবেক্ষণ করছেন ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভবন পর্যবেক্ষণ করছেন ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে আবারও আলোচনা শুরু হতে চলেছে। আজ রোববার মিসরের রাজধানী কায়রোতে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে পরোক্ষ এই আলোচনা শুরু হবে। গতকাল শনিবার (৩০ মার্চ) মিসরীয় সংবাদমাধ্যমের বরাতে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে প্রথমবারের মতো একটি প্রস্তাব পাসের কয়েকদিন পর আবারও দুপক্ষ আলোচনায় বসছে। এ ছাড়া গাজায় বন্দিদের মুক্তির দাবিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ জোরদারের পরিপ্রেক্ষিতে এই খবর দিল মিসরের আল কাহেরা টিভি চ্যানেল।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে ১৩০ জনের মতো বন্দি আছেন।

বর্তমানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন আরেকটি চুক্তি সম্পাদনে আলোচনা চলছে। এতে মধ্যস্থতা করছে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র। এবারের আলোচনার মূল লক্ষ্য গাজায় যুদ্ধবিরত এবং হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্তি নিশ্চিত করা। এ ছাড়া এই চুক্তির আওতায় ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদেরও মুক্তি দেওয়া হবে।

ইসরায়েলের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, রোববার কায়রো আলোচনায় একটি প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল। তবে হামাসের এক কর্মকর্তা অবশ্য রয়টার্সকে বলেছেন, প্রথমে ইসরায়েলের সাথে আলোচনার ফলাফল সম্পর্কে কায়রোর মধ্যস্থতাকারীদের কাছ থেকে শোনার অপেক্ষা করবেন তারা।

এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েলি আলোচনাকারী দলকে কায়রো ও দোহা উভয়ের মধ্যস্থতাকারীদের সাথে দেখা করার অনুমতি দিয়েছেন নেতানিয়াহু। একই সঙ্গে তাদের সাথে আলোচনা করার জন্য একটি আদেশ দিয়েছেন তিনি।

আলজাজিরার সাংবাদিক বলেছেন, যুক্তরাষ্ট্রের মতো মধ্যস্থতাকারীরা একটি চুক্তির বিষয়ে আশাবাদী। তারা বলছেন দুপক্ষের মাঝে একটি চুক্তি হতে পারে। তবে এখনো তাদের মাঝে কিছু বিষয় রয়েছে।

ইসরায়েলের সঙ্গে যে কোনো ধরনের চুক্তির বিনিময়ে হামাস চাইছে যুদ্ধের সমাপ্তি এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার। অন্যদিকে এমন সম্ভবনা উড়িয়ে দিয়ে ইসরায়েল বলছে, যুদ্ধে দীর্ঘমেয়াদি বিরতি হলেও হামাসকে পরাজিত না করা পর্যন্ত তারা থামবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X