কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০৩:১৯ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী বিজয় উদযাপন করতে গিয়ে প্রাণ হারালেন তুর্কি নেতা

নির্বাচনী বিজয় উদযাপন করতে গিয়ে প্রাণ হারালেন তুর্কি নেতা

তুরস্কের স্থানীয় নির্বাচনে এবার বেশ ভালো করেছে দেশটির বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)। অধিকাংশ শহরে তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ানের দল একে পার্টিকে হারিয়ে জয়ী হয়েছেন দলটির প্রার্থীরা। তবে দলের এই বিজয় উদযাপন করতে গিয়ে এক তুর্কি বিরোধী নেতা প্রাণ হারিয়েছেন। খবর আরটির।

নিহত নেতার নাম মেহমেত পালাজ। তিনি সিএইচপি ডেনিজলি জেলা শাখার ডেপুটি চেয়ারম্যান।

আরটির প্রতিবেদন অনুযায়ী, ডেনিজলি জেলা পৌর নির্বাচনে কাদির তাটিক নির্বাচিত হয়েছেন। নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণার পর পরই দলীয় কার্যালয়ে ভিড় করতে থাকেন নেতা-কর্মীরা। এ সময় সমর্থকদের উদ্দেশে ভাষণ দিতে ভবনের বেলকনিতে আসেন নেতারা। তবে অতিরিক্ত মানুষের চাপে একপর্যায়ে বেলকনিটি ভেঙে নিচে পড়ে যায়। এতে মেহমেত পালাজ নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন।

এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, সিএইচপির জেলা অফিসের সামনে অনেক লোকজন দাঁড়িয়ে আছেন। নির্বাচনের জয়ে তারা উল্লাস করছেন। এমন এক মুহূর্তে হঠাৎ ভবনের বেলকনিটি ভেঙে পড়ে যায়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বেলকনি ধসে পড়ার সময় পালাজের মাথায় মারাত্মক আঘাত লাগে। তারপর তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সোমবার তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

গত রোববার তুরস্কে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে সিএইচপি বড় চমক দেখিয়েছে। সারা দেশে ৩৮ শতাংশ ভোট পেয়েছে দলটি। অন্যদিকে এরদোয়ানের দল একে পার্টি মাত্র ৩৫ শতাংশ ভোট পেয়েছে।

নির্বাচনী ফল অনুযায়ী, তুরস্কের ৮১টি প্রদেশের মধ্যে অন্তত ৩৫টির রাজধানী শহরের নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে সিএইচপি। এদের মধ্যে দেশের প্রধান প্রধান শহরও রয়েছে। অন্যদিকে মাত্র ২৪টি প্রাদেশিক রাজধানীতে জয়লাভ করেছে এরদোয়ানের দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘ইউরোবাইক’-এ বাংলাদেশের অংশগ্রহণ

ইরানের মধ্যে ‘নতুন শক্তি’ তৈরি হয়েছে: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

১০

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

১১

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

১২

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

১৬

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৭

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

১৮

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

১৯

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

২০
X