কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ১০:২৩ এএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

গাজায় লক্ষাধিক ফিলিস্তিনি হতাহত : গুতেরেস

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিগত ছয় মাস ধরে নির্বিচারে বোমা ও স্থল হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় ইতিমধ্যে গাজায় এক লাখ ৭ হাজারের বেশি মানুষ হতাহত হয়েছেন। শনিবার (৬ এপ্রিল) এক এক্সবার্তায় এমন ভয়াবহ তথ্যের কথা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। খবর আলজাজিরার।

আন্তোনিও গুতেরেস বলেন, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে এই যুদ্ধ ছয় মাস পার করেছে। যুদ্ধের কারণে সৃষ্ট মানবিক বিপর্যয় নজিরবিহীন। ১০ লাখের বেশি মানুষ চরম ক্ষুধার সম্মুখীন হয়েছেন।

তিনি বলেন, হামাসের হামলার পর ইসরায়েলের গত ছয় মাসের সামরিক অভিযান ফিলিস্তিনিদের জন্য বিরতিহীন মৃত্যু ও ধ্বংস নিয়ে এসেছে। এক লাখ ৭ হাজারের বেশি মিানুষ নিহত বা আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের অধিকাংশই নারী ও শিশু।

জাতিসংঘের মহাসচিব বলেন, গাজায় জীবন ছিন্নভিন্ন হয়ে গেছে। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা ক্ষুণ্ন হয়েছে।

এর আগে গত ৩ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে গাজা উপত্যকায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের এক ভয়াল চিত্র সামনে নিয়ে আসে জাতিসংঘ ও বিশ্বব্যাংক। ইসরায়েলি হামলায় যুদ্ধের মাত্র চার মাসে প্রায় সাড়ে ১৮ বিলিয়ন বা এক হাজার ৮৫০ কোটি ডলারের অবকাঠামো হারিয়েছেন ফিলিস্তিনিরা। এই ক্ষয়ক্ষতির পরিমাণ ২০২২ সালে অধিকৃত পশ্চিম তীর ও গাজার সম্মিলিত জিডিপির ৯৭ শতাংশের সমান।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে ১৩০ জনের মতো বন্দি আছেন।

বর্তমানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন আরেকটি চুক্তি সম্পাদনে আলোচনা চলছে। এতে মধ্যস্থতা করছে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র। এবারের আলোচনার মূল লক্ষ্য গাজায় যুদ্ধবিরত এবং হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্তি নিশ্চিত করা। এ ছাড়া এই চুক্তির আওতায় ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদেরও মুক্তি দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X