কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামে হামলা চালিয়েছে সেটেলাররা

পশ্চিম তীরে ফিলিস্তিনের একটি গ্রামে হামলা চালিয়েছে অবৈধ বসতি স্থাপনকারীরা। ছবি: সংগৃহীত
পশ্চিম তীরে ফিলিস্তিনের একটি গ্রামে হামলা চালিয়েছে অবৈধ বসতি স্থাপনকারীরা। ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনের একটি গ্রামে হামলা চালিয়েছে সেটেলাররা। অবৈধ বসতি স্থাপনকারীদের এ হামলায় একজন ফিলিস্তিনি নিহত ও ২৫ জন আহত হয়েছেন। গাজা উপত্যকায় চলমান সংঘাতের মধ্যে পশ্চিম তীরে এটিই সর্বশেষ হামলার ঘটনা।

বসতি স্থাপনকারী আল-মুগাইয়ের গ্রামে ঢুকে বাড়িঘরে ও গাড়িতে অগ্নিসংযোগ করে এবং গ্রামবাসীদের ওপর গুলি চালাতে থাকে। তারা ১৪ বছর বয়সী নিখোঁজ এক কিশোরকে খুঁজতে গ্রামে প্রবেশ করে বলে জানিয়েছে বিবিসি।

ইসরায়েলি মানবাধিকার গোষ্ঠী ইয়েশ দিন বলেছে, বসতি স্থাপনকারীরা ইসরায়েলি ছেলেটির সন্ধানে শুক্রবার গভীর রাতে আল-মুগাইয়ের গ্রামে ঢুকে পড়ে। বসতি স্থাপনকারীরা গ্রামে গুলি চালিয়েছে এবং বাড়িঘরে আগুন দিয়েছে। ইসরায়েলি সেনারা এখনো কিশোরটিকে খুঁজছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মানবাধিকার গোষ্ঠীর পোস্ট করা ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, জ্বলন্ত গাড়ি এবং বাড়িঘরের পাশে মুখোশধারী বসতি স্থাপনকারীরা ভিড় করে আছে। এ সময় গুলির শব্দও শোনা যায়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এবং ২৫ জনকে আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, আহতদের মধ্যে আটজন সরাসরি বসতি স্থাপনকারীদের ছোড়া আগুনে দগ্ধ হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, অক্টোবরে গাজায় হামলা শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে ৪৬০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X