বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলার পর ইরান এখন কী করবে

ইরানের একটি সামরিক মহড়ার সময় তোলা ছবি : রয়টার্স
ইরানের একটি সামরিক মহড়ার সময় তোলা ছবি : রয়টার্স

ইসরায়েলের মাটিতে ইরানের হামলার জবাবে তেলআবিব যদি পাল্টা কোনো হামলা চালায় তবে তার শক্ত জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইরান। এমনকি তেহরানের হামলার কোনো শক্ত জবাব না দেওয়ার বার্তাও ছিল পশ্চিমাদের। কিন্তু সব ধরনের সতর্কবার্তা কানে না তুলে শুক্রবার (১৯ এপ্রিল) সকালে ইরানের মাটিতে হামলা চালায় ইসরায়েল।

বিশ্লেষকরা মনে করছেন, এ হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিস্তৃত আকার দেওয়ার সূচনা করল তেলআবিব। এখন ইরান কীভাবে এর পাল্টা জবাব দেবে তাই ধারণা করার চেষ্টা করছেন বিশ্লেষকরা।

ইসরায়েলের হামলার পর ইরান ব্যাপারটিকে খুবই স্বাভাবিকভাবে নিয়েছে। এমনকি ইরানের মাটিতে কোনো প্রকার হামলা হয়নি বলে আনুষ্ঠানিকভাবে বক্তব্য রেখেছে।

এমন পরিস্থিতিতে মনে করা হচ্ছে ইরান সংঘাতকে দমিয়ে রাখার জন্য নিজের দিক থেকে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে। যদিও ইরানের সামরিক বাহিনী বলেছিল পাল্টা আক্রমণের জবাব কড়াভাবে দেওয়া হবে।

অন্যদিকে ইসরায়েলও পশ্চিমা মিত্রদের পরামর্শ মেনে খুবই সীমিত আকারে ইরানে হামলা পরিচালনা করেছে।

একটি সূত্র বলছে, হামলায় কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার না করে শুধু ড্রোন পাঠিয়ে জবাব দেওয়ার চেষ্টা করেছে তেলআবিব। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। মনে করা হচ্ছে ইরানের কড়া প্রতিক্রিয়া এড়াতেই শুধু মুখ রক্ষার দায়ে এ হামলা পরিচালনা করেছে ইসরায়েল।

আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া বক্তব্যে ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানান, ইসরায়েলি এ হামলার জবাবে তাৎক্ষণিক পাল্টা হামলার কোনো পরিকল্পনা করেনি তেহরান। এমনকি এ হামলার পেছনে কে রয়েছে সে ব্যাপারেও তেহরান অবগত নয় বলে মন্তব্য করেন এ কর্মকর্তা।

বিশ্লেষকদের মতে ইরানের কোনো পারমাণবিক স্থাপনা অথবা সামরিক ও বেসামরিক কোনো প্রাণহানি ঘটলে এর প্রতিক্রিয়া তীব্রভাবে দেখানো চেষ্টা করত তেহরান।

যেহেতু ইসরায়েলের এ হামলায় কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি তাই তেহরান এখন কৌশলগতভাবে নিশ্চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X