কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

যে ভুল হিসাব-নিকাশে ডুবছে ইরান-ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি : সংগৃহীত

চলমান সংকটের শুরু থেকেই ইরান-ইসরায়েল পরস্পরকে বুঝে উঠতে পারেনি। এমন পরিস্থিতিতে সংকট আরও গভীর হয়েছে। এমন দাবি করা হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে। দামেস্কে ইরানি দূতাবাসে হামলা চালিয়ে আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল রেজা জায়েদিসহ আরও দুই শীর্ষ ব্রিগেডিয়ার জেনারেলকে হত্যা করে ইসরায়েল। এ ঘটনার পর তেল আবিব ভেবেছিল তেহরান শুধু চরম ক্ষোভ প্রকাশ করবে, তবে কোনো শক্ত জবাব দেবে না।

অন্যদিকে, ইরান এ হামলার পরই জানায়- দামেস্কে তাদের দূতাবাসে হামলার বিষয়টিকে তারা নিজ দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করছে। ইসরায়েলের দাবি দূতাবাস চত্বরটি কূটনৈতিক কনভেনশন দ্বারা পরিচালিত হচ্ছিল না। ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ডের সদস্যরা সেটিকে একটি সামরিক ঘাঁটিতে পরিণত করেছিল।

ইসরায়েলের এমন বক্তব্য ইরান মেনে নেয়নি। তেহরান ভেবেছিল ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি হামলার পর তেল আবিব একটি সীমারেখা টানবে। এটি ছিল ইরানের দিক থেকে আরেকটি ভুল হিসাব-নিকাশ।

এদিকে, ইস্ফাহানে হামলার জবাবে ইরান যদি পাল্টা হামলা না চালায় তাহলে এখনকার উত্তেজনা আপাতত প্রশমন হবে। বৃহস্পতিবার রাতে ইরানে যে হামলা চালানো হয়েছে সেটি পশ্চিমা মিত্রদের অসন্তুষ্ট না করে ইরানি হামলার জবাব দেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি সহজ চেষ্টা বলা যেতে পারে।

এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠে- ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় যেসব সাবেক জেনারেল আছেন তারা কি এই জবাব দেওয়াকে যথেষ্ট মনে করবেন? পাশাপাশি নেতানিয়াহুর উগ্র জাতীয়তাবাদী জোটসঙ্গীরাও আরও ভয়ঙ্কর জবাব দেবার দাবি করেছেন। ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইটামার বেন গাভির বলেন, ইরানের হামলার বিপরীতে ইসরায়েলের আরও ধ্বংসাত্মক জবাব দেওয়া উচিত ছিল।

পশ্চিমা দেশগুলো মনে করে, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ঘটনাপ্রবাহ নিয়ে একটি সীমারেখা টানাই এখন মধ্যপ্রাচ্যের জন্য সবচেয়ে ভালো সমাধান। যদি এই ঘটনার মাধ্যমে যদি চলমান সংকটের শেষ হয়, তাহলে এর মাধ্যমে নতুন উদাহরণ সৃষ্টি হবে। তবে এসব ঘটনায় যেটা স্পষ্ট হয়েছে সেটি হলো- ইরান ও ইসরায়েল পরস্পরের প্রতি অতিমাত্রায় মনোযোগী হলে পরস্পরের উদ্দেশ্য বা ইচ্ছা বোঝার ক্ষেত্রে কেউই দক্ষ নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১০

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১১

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১২

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৩

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৪

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৫

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৬

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৭

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৮

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৯

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

২০
X