কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০৮:২৫ এএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৯:০৯ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে কঠিন বার্তা হিজবুল্লাহর

ড্রোন ব্যবহারের মাধ্যমে মধ্যপ্রাচ্যের আকাশে অনেকটা অপ্রতিরোধ্য ইসরায়েল। ছবি : সংগৃহীত
ড্রোন ব্যবহারের মাধ্যমে মধ্যপ্রাচ্যের আকাশে অনেকটা অপ্রতিরোধ্য ইসরায়েল। ছবি : সংগৃহীত

ইসরায়েলের ছোড়া পাঁচটি ড্রোন সম্প্রতি ভূপাতিত করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ। এসব ড্রোন ভূপাতিত করার মাধ্যমে ইসরায়েল সরকার এবং প্রতিরোধ যোদ্ধা ও তাদের সমর্থকদের কাছে হিজবুল্লাহ একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমন একটি খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

ইসরায়েলের আগ্রাসী ভূমিকার কারণে গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হলে বেশ উত্তপ্ত হয়ে উঠে ইসরায়েল ও লেবানন সীমান্ত।

সেখানে ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রায় প্রতিদিন হিজবুল্লাহ যোদ্ধাদের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।

ইরানপন্থি এই গোষ্ঠীটির দাবি, হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা এসব হামলা করে আসছেন। একমাত্র গাজায় ইসরায়েল নির্বাচারে হামলা বন্ধ করলেই তারা এসব আক্রমণ বন্ধ করবেন।

অন্যথায় পাল্টা হামলা চালাবে হামাস। ফিলিস্তিনি প্রতিরোধবিষয়ক বিশেষজ্ঞ হানি আল-দালি আল মায়াদিন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ।

ইসরায়েলি সরকারের ওপর তাদের হামলার রাজনৈতিক ও সামরিক প্রভাব রয়েছে। তিনি বলেন, বিভিন্ন সামরিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা।

একই সঙ্গে ইসরায়েলের হামলার মুখে নিজেদের প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করার চেষ্টা করছে সংগঠনটি।

রাজনৈতিক এই বিশেষজ্ঞের মতে, বর্তমানে সীমান্তে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে বোঝা যায় যে হিজবুল্লাহর হাতে ড্রোনেরে মতো আকাশযান শনাক্ত করার ব্যবস্থা রয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে তারা সহজে ইসরায়েলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে।

এ ছাড়া আকাশে ইসরায়েল এত দিন যে শ্রেষ্ঠত্ব উপভোগ করে আসছিল এই অগ্রগতির কারণে তা কিছুটা হলেও বাধাগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েলের আগ্রাসী ভূমিকার কারণে বিভিন্ন দেশ ইসরায়েলের পাশ থেকে সরে গেছে সেটিও বেশ পরিষ্কার।

ইরানের দূতাবাসে হামলা চালিয়ে যার খেসারত দিতে হয়েছে ইসরায়েলকে। পাল্টা হামলা চালিয়ে ফের হুমকি দিয়ে রেখেছে নতুন করে হামলা চালালে দাঁতভাঙা জবাব দেবে ইরানও।

যুক্তরাষ্ট্রের কাছে ধরনা দিয়েও খুব একটা লাভ হয়নি ইসরায়েলের। পশ্চিমারা ইসরায়েলের পাশে থাকবে বলেও শেষ পর্যন্ত দেখা যায়নি বিপদের দিনে।

উল্টো কূটনৈতিক শক্তি বাড়াতে দেখো গেছে ইরানকে। সম্প্রতি তিন দিনের পাকিস্তান সফর শেষে শ্রীলঙ্কার উদ্দেশে করাচি ছেড়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বুধবার করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলম্বোর উদ্দেশে বিমানে চড়তে দেখা যায় রাইসিকে।

যদিও মাত্র কয়েক মাস আগে পাল্টাপাল্টি হামলায় ইরান-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছিল। তবে কূটনীতির মাধ্যমে সম্পর্ক জোড়া লাগায় মুসলিম বিশ্বের শক্তিধর এই দুই দেশ। পাকিস্তানের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ইব্রাহিম রাইসির এই সফর দুই দেশের সম্পর্ক আরও উন্নত করবে বলে মনে করা হচ্ছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ‘জ্যোতিষী’ শান্তর ভবিষ্যদ্বাণী

কুমিল্লায় হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শনে ড. মিজানুর রহমান আজহারি

বিসিবির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব হলেন দেলোয়ার হোসেন

ঢাকা রেসিডেনসিয়াল কলেজে জুলাই স্মরণে প্রামাণ্যচিত্র ‘আলোর পথযাত্রী’ অনুষ্ঠিত

‘স্ত্রীকে মেরে’ পালাচ্ছিলেন বিদেশে, ধরা ইমিগ্রেশনে 

রাতের আঁধারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ

সহজ ম্যাচ ‘কঠিন’ করে জিতে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, পাঁচ দিন পর মাদ্রাসাছাত্রের মৃত্যু

হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা

মাদক ব্যবসায়ীকে আটক, তোপের মুখে হাতকড়া খুলে দিল পুলিশ

১০

বিয়ে বাড়িতে অ্যালকোহল পান করে দুজনের মৃত্যু

১১

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল নটর ডেম বিশ্ববিদ্যালয়

১২

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি ও শত শত কোট-টাই

১৩

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংকলন প্রকাশ করবে ঢাবি প্রশাসন, লেখা আহ্বান

১৪

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির আত্মহত্যা

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. সাদাত

১৬

বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি, পানির নিচে নিম্নাঞ্চলের ফসল

১৭

জনগণের রায়ের সঙ্গে আপস নয়: জামায়াত আমির

১৮

সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে : জালালুদ্দীন আহমদ

১৯

স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ করায় বাবার ওপর হামলা

২০
X