কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৪, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল মসজিদের ছাদ

ভেঙে পড়া মসজিদের ছাদ। ছবি : সংগৃহীত
ভেঙে পড়া মসজিদের ছাদ। ছবি : সংগৃহীত

প্রবল বৃষ্টিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি মসজিদের ছাদ ভেঙে পড়েছে। তবে এ ঘটনায় কেউ আহত কিংবা নিহত হননি। বুধবার সন্ধ্যায় সৌদি আরবের দাহরানের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটছে এ ঘটনা। খবর আল আরাবিয়া।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, গত দুদিন ধরে সৌদির বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। অব্যাহত বৃষ্টির কারণেই কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ের ওই মসজিদের ছাদ ধসে পড়েছে। মসজিদ সম্প্রসারণের অংশ হিসেবে মূল ভবনের বাইরে স্টিলের এই ছাদটি স্থাপন করা হয়েছিল।

স্টিলের ছাদের ওপর এতই পানি জমা হয়েছিল যে এটি আর ভার বহন করতে পারেনি। একপর্যায়ে ভেতরের দিকে ধসে পড়ে। তখন মসজিদের ভেতর বৃষ্টির পানি প্রবেশ করে এবং মসজিদে যেসব কার্পেট ছিল সেগুলো পানিতে ভিজে যায়। কেউ একজন মসজিদের মূল ভবনের ভেতর থেকে ছাদ ভেঙে পড়ার মুহূর্তটি নিজের মোবাইল ফোনে ধারণ করেছেন বলে জানিয়েছে আল আরাবিয়া।

বৃষ্টিপাতের কারণে দেশটিতে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। সরাসরি ক্যাম্পাসে আসার বদলে অনলাইনে পাঠদান কর্মসূচি চলছে।

সৌদির মতো মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতেও প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির কারণে আমিরাতের দুবাই বিমানবন্দরে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৩টি ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে।

এর আগে সৌদি আরবে ব্যাপক বৃষ্টিপাতে বিভিন্ন স্থানে বন্যার সৃষ্টি হয়েছে। এতে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন দেশটির সাধারণ মানুষ।

ঝুম বৃষ্টিতে ভিজেছে পবিত্র নগরী মদিনার মসজিদে নববীও। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, মসজিদে নববীতে বৃষ্টিতে ভিজে আনন্দ করছে শিশুরা। বৃষ্টির পরিমাণ এতই বেশি ছিল, মসজিদটিতে যে ছাউনি আছে সেগুলো বেয়ে বেয়ে সজোরে পানি নিচে নেমে এসেছিল। ওই সময় মদিনার আল ইসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছিল। বৃষ্টির পানিতে উপত্যকা এবং বিভিন্ন প্রাচীরে পানি উপচে পড়েছিল।

ওই সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র মদিনার জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছিল। বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে অনেক জায়গায় সাধারণ মানুষের গাড়ি ডুবে গিয়েছিল, অনেক জায়গায় রাস্তাঘাটও বন্ধ হয়ে ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X