কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০৪:৫২ এএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৭:৪৩ এএম
অনলাইন সংস্করণ

ভারী বৃষ্টিপাতে সৌদিতে ডুবে গেছে রাস্তাঘাট

সৌদি আরবের বৃষ্টিতে ভেসে যাচ্ছে গাড়ি। ছবি : সংগৃহীত
সৌদি আরবের বৃষ্টিতে ভেসে যাচ্ছে গাড়ি। ছবি : সংগৃহীত

সৌদি আরবের ভারী বৃষ্টিপাতে অসংখ্য রাস্তাঘাট বৃষ্টির পানিতে ডুবে গেছে। কোথাও কোথাও বৃষ্টিতে ভেসে যেতে দেখা গেছে গাড়ি। ভারী বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানী রিয়াদ, দিরিয়াহ, হুরায়মালা, ধুর্মা থেকে কুয়াইয়াহ পর্যন্ত।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার চলমান এ পরিস্থিতিতে এই সময় বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী ও শিলাবৃষ্টিও হতে পারে। এ সময়ে দেশের বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

আবহাওয়া পূর্বভাসে আরও বলা হয়েছে, মক্কা এবং এটির আশপাশের অঞ্চল তাঈফ, মায়সান, আদহাম, রানিয়াহ এবং আল মুয়াহতে আবহাওয়া সবচেয়ে খারাপ থাকবে। তবে রিয়াদ, সঙ্গে ওয়াদি আল দাওয়াসিরে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও উচ্চগতিসম্পন্ন বাতাসে কোথাও কোথাও ধূলিঝড় হতে পারে।

পূর্বাভাসে নাগরিকদের সতর্ক করে বলা হয়, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। এ ছাড়াও ঝড় বা বৃষ্টিপাতের সময়ে উপত্যকা এবং জলাবদ্ধ এলাকা থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে।

এদিকে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাত হয়। এতে দুবাইসহ আমিরাতের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দেয়। বৃষ্টির পানিতে সৃষ্ট বন্যাটি এতটাই ভয়াবহ ছিল যে এই বন্যায় অনেকে গাড়িতে আটকা পড়ে যান। আমিরাতে গাড়িতে আটকে পড়ে কয়েকজনের মৃত্যুও হয়েছে।

সূত্র: গালফ নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১০

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১১

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১২

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৩

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৪

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৫

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৬

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৭

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

২০
X