কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
তীব্র গরমেও নেই বিদ্যুৎ

বেঁচে থাকাই দায় ফিলিস্তিনিদের

পুরনো ছবি
পুরনো ছবি

বিশ্ববেলা ডেস্ক: পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার হিসেবে বিবেচনা করা হয় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে। বছরের পর বছর ধরে ইসরায়েলের অবরোধে নিষ্পেষিত গাজাবাসীরা এবার পুড়ছে তীব্র তাপদাহে।

তীব্র তাপদাহের সাথে গাজায় চলছে ভয়াবহ লোডশেডিং। প্রতিদিন অন্তত ১৬ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ। এতে নাভিশ্বাস উঠছে অসহায় গাজাবাসীর।

স্থানীয় এক বাসিন্দা জানান, ‘‘প্রচণ্ড গরম, একটু বাতাসও নেই, বিদ্যুৎ নেই, পানি নেই। কার কাছে অভিযোগ করব? মাঝে মাঝে আমার দম বন্ধ হয়ে আসে।’’

স্থানীয় আরও এক বাসিন্দা জানান, ‘‘তীব্র গরমের কারণে ঘরে থাকতে পারছিলাম না। হাসফাঁস লাগছিল, তাই সমুদ্রের পাড়ে এসেছি। কারণ, এখানে সাগর থেকে উঠে আসা কিছুটা শীতল বাতাস আছে। ভয়াবহ গরমে এটাই আমাদের বেঁচে থাকার লাইফ লাইন।’’

তীব্র গরম নিয়ে স্থানীয়রা নিজেদের অসনীয় কষ্টের কথা বলতে গিয়ে বলেন, ‘‘আগে এতটা গরম ছিল না। কিন্তু এবার আমরা আর পেরে উঠছি না। রাতে ঠিকমতো ঘুমাতে পারি না। বাচ্চারা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে।’’

এ বিষয়ে গাজা উপত্যকার জ্বালানি বিষয়ক প্রধান জালাল ইসমাইল বলেন, ‘‘বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি সংকটের কারণে এমন পরিস্থিতি। যতটা দ্রুত সম্ভব সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। ঘাটতি মেটাতে এরই মধ্যে ৫-৭ ইউনিট বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সরবরাহের পরিকল্পনা করা হয়েছে। এটি করা গেলে সংকট কিছুটা কমবে।’’

গাজা কর্তৃপক্ষ বলছে- গ্রীষ্মকালে উপত্যকাটিতে প্রতিদিন প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু নিজেদের উৎপাদন সক্ষমতা রয়েছে ৬০ মেগাওয়াট এবং ইসরায়েল থেকে আমদানি করে ১২০ মেগাওয়াট। বাকি ৩২০ মেগাওয়াট বিদ্যুত লোডশেডিংয়ের মাধ্যমে সমন্বয় করতে বাধ্য হচ্ছে গাজার শাসকগোষ্ঠী।

২০০৭ সাল থেকে গাজার শাসনভার তুলে নেয় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এরপর থেকে ভূখণ্ডটির ওপর অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা জারি রেখেছে ইসরায়েল। এর প্রভাবেই উন্মুক্ত কারাগারে পরিণত হয় উপত্যকাটি। নিষেধাজ্ঞার কারণে বেঁচে থাকার মৌলিক চাহিদাগুলোও পূরণ করতে পারছেন না এখানকার বাসিন্দারা।

মাত্র সাড়ে ৩শ বর্গকিলোমিটারের উপত্যকায় গাদাগাদি করে বাস করছেন ২৩ লাখ মানুষ। বছরের পর বছর ধরে যারা ইসরায়েলের অবরোধের মধ্যে আছেন। এর ভেতর মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এবার তীব্র দাবদাহে পুড়ছে গাজাবাসী।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X