কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৪:৫০ পিএম
আপডেট : ১২ মে ২০২৪, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

রেস্তোরাঁয় নারী কর্মীদের যেসব কাজ নিষিদ্ধ করল সৌদি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারী কর্মীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। দেশটির এ নির্দেশনায় নারী কর্মীদের বেশকিছু কাজ নিষিদ্ধ করা করা হয়েছে। শনিবার (১১ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলোতে নারী কর্মীরা নকল নখ, চোখের পাপড়ি এবং নেইল পলিশ ব্যবহার করতে পারবেন না। খাদ্যে বিষক্রিয়া ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

সৌদি সংবাদমাধ্যম আখবার২৪ জানিয়েছে, সৌদি আরবের পৌর, গ্রামবিষয়ক ও আবাসন মন্ত্রণালয় মাংস ও দুগ্ধজাত খাদ্যপণ্যের কাছে সুগন্ধি এবং আফটার শেভ দ্রব্য ব্যবহার নিষিদ্ধ করেছে।

প্রতিবেদনে বলা হয়, গহনা, কানের দুল বা হাতঘড়িসহ যেসব অলঙ্কার ঢিলেঢালাভাবে পরা হয় সেগুলোও রেস্তোরাঁ এবং খাবারের দোকানে নিষিদ্ধ করা হয়েছে। কেননা এগুলোয় ব্যাকটেরিয়া ও ময়লা জমে থাকতে পারে। যার ফলে এসব খাদ্যে বিষক্রিয়া সৃষ্টির উৎস হতে পারে। তবে কান ছিদ্র করে পরা গোলাকৃতির দুল এবং খোদাই করা নয় এমন ধরনের আংটি পরতে অসুবিধা নেই।

সৌদি আরব রেস্তোরাঁ ও খাবার সরবরাহকারী দোকানে বিশেষত খাদ্য প্রক্রিয়াকরণের স্থানগুলোতে পরিচ্ছন্নতার সর্বোচ্চ মান বজায় রাখতে নারী কর্মীদের জন্য এ নির্দেশনা বাধ্যতামূলক করেছে। খাদ্যে বিষক্রিয়ার সম্ভাব্য ঝুঁকি ও স্বাস্থ্য সুরক্ষার জন্য এমন নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, খাবার তৈরি ও পরিবেশনে জড়িত কর্মীদের আরও কিছু অভ্যাস থেকে বিরত থাকতে বলা হয়েছে। এগুলো হলো- ধূপমান, খাবার খাওয়া, হাঁচি দেওয়া এবং দস্তানা না পরে রান্নার আগে খাবার স্পর্শ করা।

সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি রেস্তোরাঁয় বিষক্রিয়ায় অসুস্থ হয়ে ৭৫ জন হাসপাতালে ভর্তি হন। এরপর সেখানে একজন মারা যান। এরপরই এমন নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অসুস্থদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। তাদের মধ্যে ৬৯ জন সৌদি আরবের নাগরিক। এছাড়া বাকিরা বিদেশি।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ৭৫ জনের মধ্যে ৬৯ জন সৌদি আরবের নাগরিক ও অন্যরা বিদেশি।

সংবাদমাধ্যম জানায়, গত ২৫ এপ্রিল রিয়াদ কর্তৃপক্ষ স্থানীয় একটি রেস্তোরাঁয় খাদ্যে বিষক্রিয়ার কয়েকটি ঘটনা শনাক্ত করে। পরে তদন্তে এজন্য খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানকে দায়ী করা হয়। এ ঘটনার পর প্রতিষ্ঠানটির প্রধান শাখা ছাড়াও রিয়াদ ও আল খারজ শহরের সবকটি শাখা বন্ধ করে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X