কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০৪:৫৮ পিএম
আপডেট : ২৪ মে ২০২৪, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজা থেকে আরও ৩ ইসরায়েলি বন্দির মরদেহ উদ্ধারের দাবি

হানান ইয়াবলঙ্কা, মিশেল নিসেনবাউম এবং ওরিয়ন হার্নান্দেজ রাডক্স। ছবি : সংগৃহীত
হানান ইয়াবলঙ্কা, মিশেল নিসেনবাউম এবং ওরিয়ন হার্নান্দেজ রাডক্স। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে আরও তিন ইসরায়েলি বন্দির মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ৭ অক্টোবর হামলার সময় তাদের হত্যার পর মরদেহ গাজায় নিয়ে গিয়েছিল হামাস। আজ শুক্রবার (২৪ মে) তাদের মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর রয়টার্সের।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হানান ইয়াবলঙ্কা, মিশেল নিসেনবাউম এবং ওরিয়ন হার্নান্দেজ রাডক্সের মরদেহ উত্তর গাজার জাবালিয়া থেকে উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে গতকাল রাতে তাদের লাশ উদ্ধার করা হয়। এই জাবালিয়ায় গত কয়েক দিন ধরে ইসরায়েলি বাহিনী এবং হামাসের যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই চলছে।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, গাজায় বন্দি বাকি জিম্মিদের ফিরিয়ে আনতে ইসরায়েল বদ্ধপরিকর।

তিন বন্দির মরদেহ উদ্ধারের ঘোষণা দিয়ে তিনি টেলিভিশন বিবৃতিতে বলেন, আমরা তাদের স্বাধীনতার জন্য লড়াই বন্ধ করব না। প্রতিটি ভদ্র দেশ এই একই কাজ করবে।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে শতাধিক বন্দি আছেন।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। তাদের অধিকাংশ নারী ও শিশু। এ ছাড়া এ পর্যন্ত ৮০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১০

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১১

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১২

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৩

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৪

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৫

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৬

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৭

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৮

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৯

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

২০
X