বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০২:৩০ পিএম
আপডেট : ২৪ মে ২০২৪, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনে মার্কিন সিনেটরের সমর্থন

মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। ছবি: সংগৃহীত
মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ অন্য নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে করা গ্রেপ্তারি পরোয়ানার আবেদনে সমর্থন জানিয়েছেন প্রভাবশালী মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। একইসঙ্গে আন্তর্জাতিক আইনকে সম্মান করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর আনাদোলু এজেন্সির।

মঙ্গলবার, (২১ মে) রাতে বার্নি স্যান্ডার্স বলেন, ‘আমি দেখছি আইসিসি আন্তর্জাতিক আইন ন্যূনতম শালীনতার মান বজায় রাখার চেষ্টা করছে। আমাদের সরকারেরও অন্তত এটুকু করা উচিত।’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে নেতানিয়াহুসহ ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির এই আবেদন করেছিলেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানের। একইসঙ্গে হামাসের তিন নেতার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানিয়েছিলেন তিনি।

স্যান্ডার্স বলেন, গত বছর আইসিসি যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী ঘোষণা করে, তখন মার্কিন সরকার তার সিদ্ধান্তকে স্বাগত জানায়।

বার্নি স্যান্ডার্স আরও বলেন, কেউ কেউ যুক্তি দিয়েছেন যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ইসরায়েলি সরকারপ্রধানকে পুতিনের সঙ্গে তুলনা করা অন্যায্য। পুতিন একটি কর্তৃত্ববাদী ব্যবস্থা পরিচালনা করেন...। তবে আমি বলতে চাই, গণতান্ত্রিকভাবে নির্বাচিত কর্মকর্তারাও যুদ্ধাপরাধ করতে পারেন।

মার্কিন সিনেটর বলেন, আইসিসি তার কাজ করছে। তার যা করার কথা তা করছে। আইসিসি সিদ্ধান্তে আমাদের সম্মান জানানো উচিত। আমরা শুধু আমাদের জন্য সুবিধাজনক আইনগুলোর প্রয়োগ চাইতে পারি না।

তিনি সিনেটরদের স্মরণ করিয়ে দেন যে, গত বছরের ৭ অক্টোবর ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৮০ হাজার মানুষ আহত হয়েছে।

বার্নি স্যান্ডার্স বলেন, ইসরায়েলের অধিকার রয়েছে হামাসের বিরুদ্ধে দাঁড়ানোর কিন্তু তাই বলে নারী-শিশুসহ গাজার নিরীহ জনগণের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালানোর অধিকার নেতানিয়াহুর নেই৷ তিনি বলেন, ইসরায়েল যা করছে তার পরিণতি তাকে ভোগ করতেই হবে।

তিনি বলেন, আইসিসি যা করেছে তা বিশ্ব সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই অর্থে যে, আমরা মানব জাতিকে বর্বরতার দিকে নামতে দিতে পারি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

১০

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১২

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

১৩

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১৪

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৫

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১৬

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১৭

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১৮

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

১৯

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

২০
X