মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৪, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে সামরিকভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি মিশরের

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তবর্তী একটি স্পর্শকাতর করিডর ইসরায়েলের সেনারা দখল করার পর সামরিকভাবে জবাব দেওয়ার হুমকি দিয়েছে মিশর। মিশর বলেছে, যদি তারা মনে করে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে সামরিকভাবে জবাব দিতে মোটেই দ্বিধা করবে না।

মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরায়েলি সেনাদের দখল করা অঞ্চলটি বাফার জোন হিসেবে পরিচিত। সীমান্তবর্তী করিডর দখল করার পর তেলআবিব এবং কায়রোর মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটেছে।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল, তারা গাজা-মিশর সীমান্তে ১৪ কিলোমিটার দীর্ঘ করিডরের নিয়ন্ত্রণ নিয়েছে। গাজার প্রতিরোধকামী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর জন্য তারা এই করিডরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করছে।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ফিলাডেলফি করিডোর হামাসের ‘অক্সিজেন লাইন’ হিসেবে কাজ করছে যাকে তারা নিয়মিতভাবে অস্ত্র চোরাচালানের জন্য ব্যবহার করে থাকে। ইসরায়েল দাবি করছে, এই করিডরে হামাসের অন্তত ২০টি টানেল রয়েছে তবে মিশর এই দাবি নাকচ করেছে।

মিশর সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র থেকে বলা হয়েছে, ফিলিস্তিনের রাফাহ শহরে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রাখার যৌক্তিকতা প্রমাণ এবং যুদ্ধকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য ইসরায়েল এই অজুহাত তুলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১০

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১১

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১২

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৩

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৪

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৫

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৬

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৭

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৮

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৯

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X