কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০৮:৩৬ এএম
আপডেট : ১৫ জুন ২০২৪, ০৮:১৬ এএম
অনলাইন সংস্করণ

এবার হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন যারা

পবিত্র কাবায় তাওয়াফরত ‍মুসল্লিরা। ছবি : সংগৃহীত
পবিত্র কাবায় তাওয়াফরত ‍মুসল্লিরা। ছবি : সংগৃহীত

লাখ লাখ মুসল্লিতে মুখর পবিত্র মক্কা-মদিনা। হজ পালনের উদ্দেশ্যে পবিত্র নগরিতে জড়ো হয়েছেনে বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা। হজের মূল আনুষ্ঠানিকতা শুক্রবার থেকে শুরু হলেও অনেক হজযাত্রীকে বৃহস্পতিবার রাতেই তাঁবুর শহর মিনায় যাওয়া শুরু করেছেন মুয়াল্লিমরা। এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরামের কাপড় পরে মিনার উদ্দেশে রওনা করবেন হাজিরা। মিনায় গিয়ে ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাঁবুতে।

পরে আরাফাতের ময়দান থেকে আরবিতে খুতবা পেশ করবেন মসজিদে হারামের ইমাম ও খতিব ড. মাহের বিন হামাদ আল-মুআইকিল। বাংলায় অনুবাদসহ তার দেওয়া খুতবা পেশ করবেন মক্কা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের ড. মো. খলিলুর রহমান মাক্কী।

২০২৪ সালের হজে আরাফার ময়দানে আরবি খুতবার বিপরীতে সরাসরি বাংলা ভাষায় অনুবাদ ও ভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। খলিলুর রহমান মাক্কীর বাড়ি বাংলাদেশের চাঁদপুর জেলার হাইমচর উপজেলাতে।

পরদিন অর্থাৎ ১০ জিলহজ বাইতুল্লার অঙ্গনে অনুষ্ঠিত ঈদুল আজহার খুতবা পেশ করবেন মসজিদে হারামের ইমাম প্রফেসর ড. শাইখ আব্দুর রহমান আস সুদাইস।

ঈদের নামাজের আরবি খুতবার বাংলায় অনুবাদসহ পেশ করবেন মক্কা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের গবেষক মুবিনুর রহমান ফারুক।

খুতবাতুল আরাফাতে হজের খুতবার বাংলা অনুবাদক ও ভাষ্যকার হিসেবে ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত তৃতীয়বারের মতো দায়িত্ব পালন করেছিলেন আরেক বাংলাদেশি। তিনি মক্কা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের আ.ফ.ম ওয়াহিদুর রহমান মাক্কী।

বাংলা ভাষায় সম্প্রচারিত খুতবার এ প্রকল্পে বাংলাদেশে মোট চারজন দায়িত্ব পালন করেন। এর মধ্যে ড. মোহাম্মদ খলিলুর রহমান মাক্কী ছাড়াও রয়েছেন আ. ফ. ম ওয়াহিদুর রহমান মাক্কী, মক্কা আল মোকাররমা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের গবেষক মুবি নুর রহমান বিন ফারুক জেদ্দা আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স অধ্যয়নরত অনুবাদক নাজমুস সাকিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১০

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১১

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১২

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৬

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৯

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

২০
X