কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৪:৪০ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৫, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

হজের খুতবায় ফিলিস্তিনিদের জন্য আবেগী দোয়া

নিরাপদ আশ্রয়ে ছুটছেন ফিলিস্তিনিরা ও ইনসেটে খুতবা দিচ্ছেন ড. হুমাইদ । ছবি : সংগৃহীত
নিরাপদ আশ্রয়ে ছুটছেন ফিলিস্তিনিরা ও ইনসেটে খুতবা দিচ্ছেন ড. হুমাইদ । ছবি : সংগৃহীত

পবিত্র হজের খুতবা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম শায়খ ড. সালেহ বিন হুমাইদ। এ খুতবায় তিনি ফিলিস্তিনিদের জন্য আবেগী দোয়া করেছেন। এছাড়া মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (০৫ জুন) ইনসাইড দ্য হারামাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দোয়ায় শায়েখ হুমাইদ বলেন, হে আল্লাহ তুমি পূর্ব ও পশ্চিমের মুসলমানদের সংশোধন করে দাও। তাদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দাও, তাদের সম্পর্ককে আরও মজবুত করে দাও। হে আল্লাহ তুমি ফিলিস্তিনের ভাইবোনদের হেফাজত করো। ক্ষুধার্তদের খাবার দাও এবং আশ্রয়হীনদের আশ্রয়ের ব্যবস্থা করো।

তিনি বলেন, আল্লাহ তুমি ফিলিস্তিনিদের শত্রুদের থেকে রক্ষা করো এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা করো।

খুতবায় তিনি আরও বলেন, ঈমানদারদের উচিত আল্লাহকে ভয় করা এবং তাকওয়া অবলম্বন করা। তাকওয়া ঈমানদারের বৈশিষ্ট্য। আর শয়তান মুসলমানদের প্রকাশ্য শত্রু। মুসলমানদের উচিত পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা।

শায়খ সালেহ বিন হুমাইদ বলেন, আল্লাহ তায়ালা ইসলামকে মানবজাতির জন্য দ্বীন হিসেবে পছন্দ করেছেন। যদি তুমি তোমার শত্রুকে ক্ষমা করো, তাহলে আল্লাহ তোমাকে তার বন্ধু বানিয়ে নেবেন।

তিনি বলেন, ইসলামে ধর্মের তিনটি স্তর রয়েছে। এর সর্বোচ্চ হলো ইহসান। এছাড়া পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার, নম্রতা প্রদর্শন এবং প্রতিশ্রুতি পূরণ করা ইসলামের অংশ। আর লজ্জা ইমানের একটি শাখা।

ড. হুমাইদ বলেন, হজের সময় বেশি বেশি আল্লহর জিকির করা উচিত। বেশি বেশি দোয়া এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ প্রার্থনা করা উচিত। আল্লাহ বলেন, তোমরা ভালো কাজে সাহায্য করো আর মন্দ কাজ থেকে বিরত থাকো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১০

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১১

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১২

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৩

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৪

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১৫

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১৬

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৭

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৮

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৯

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

২০
X