কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৪:১৯ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৫, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

হজের খুতবায় মুসলমানদের ঐক্য ও সংহতির আহ্বান

আরাফার ময়দানে হাজিরা, ইনসেটে খুতবা দিচ্ছেন ড. হুমাইদ । ছবি : সংগৃহীত
আরাফার ময়দানে হাজিরা, ইনসেটে খুতবা দিচ্ছেন ড. হুমাইদ । ছবি : সংগৃহীত

পবিত্র আরাফার দিবস আজ। এ দিবসে আরাফার ময়দানে সমাবেত হন সারাবিশ্বের হাজিরা। সেখানে মসজিদে নামিরার মিম্বার থেকে খুতবা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম শায়খ ড. সালেহ বিন হুমাইদ। এ সময় তিনি মুসলমানদের ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

শায়খ ড. সালেহ বিন হুমাইদ বলেন, ঈমানদারদের উচিত আল্লাহকে ভয় করা এবং তাকওয়া অবলম্বন করা। তাকওয়া ঈমানদারের বৈশিষ্ট্য। আর শয়তান মুসলমানদের প্রকাশ্য শত্রু। মুসলমানদের উচিত পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা।

শায়খ সালেহ বিন হুমাইদ বলেন, আল্লাহতায়ালা ইসলামকে মানবজাতির জন্য দ্বীন হিসেবে পছন্দ করেছেন। যদি তুমি তোমার শত্রুকে ক্ষমা করো, তাহলে আল্লাহ তোমাকে তার বন্ধু বানিয়ে নেবেন।

তিনি বলেন, ইসলামে ধর্মের তিনটি স্তর রয়েছে। এর সর্বোচ্চ হলো ইহসান। এছাড়া পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার, নম্রতা প্রদর্শন এবং প্রতিশ্রুতি পূরণ করা ইসলামের অংশ। আর লজ্জা ইমানের একটি শাখা।

ড. হুমাইদ বলেন, হজের সময় বেশি বেশি আল্লহর জিকির করা উচিত। বেশি বেশি দোয়া এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ প্রার্থনা করা উচিত। আল্লাহ বলেন, তোমরা ভালো কাজে সাহায্য করো আর মন্দ কাজ থেকে বিরত থাকো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

১০

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১১

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১২

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১৩

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১৪

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৫

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৬

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৭

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৮

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৯

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

২০
X