কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি বাধায় হজে যেতে পারেনি গাজার ২৫০০ মানুষ

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার একটি মসজিদ ও ফিলিস্তিনি হজযাত্রীরা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার একটি মসজিদ ও ফিলিস্তিনি হজযাত্রীরা। ছবি : সংগৃহীত

চলতি বছরে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ। সারাবিশ্বের লাখ লাখ মুসলিম সম্প্রদায়ের লোকজন এবার হজ পালনের জন্য সৌদিতে গিয়েছেন। তবে এবার ইসরায়েলি বাধার কারণে হজে যেতে পারেননি গাজার ২৫০০ মানুষ।

শুক্রবার (১৪ জুন) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর থেকে অনেক হজ পালন করতে গিয়েছেন। তবে ইসরায়েলি অভিযান ও অবরোধের কারণে গাজার কেউ হজে যেতে পারেননি। ইসরায়েলি সেনারা মিসরসংলগ্ন রাফা ক্রসিং দখলে রাখায় তারা আটকা পড়েছেন।

গাজার এনডাউসমেন্ট মিনিস্ট্রি জানিয়েছে, ইসরায়েলি গণহত্যা ও গাজাকে মিসরের সঙ্গে সংযুক্তকারী রাফা ক্রসিং দখলে নেওয়ার ফলে ২৫০০ গাজাবাসী হজে যেতে পারেননি। মন্ত্রণালয়ের মুখপাত্র হজে যেতে বাধা ‍সৃষ্টিকে ধর্মীয় স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করেছেন।

তিনি বলেন, যুদ্ধের কারণে মিসর ও সৌদি আরবের মধ্যে পরিবহন চুক্তি স্বাক্ষর এবং হাজিদের জন্য মক্কা-মদিনায় আবাসনের বন্দোবস্ত করার স্বাভাবিক প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র আল মুদাল্লাল জানান, রাফা ক্রসিং বন্ধ থাকায় এবং চলমান সংঘাতের কারণে গাজার ২৫০০ হজযাত্রী তাদের যাত্রা সম্পন্ন করতে পারেননি। তবে ফিলিস্তিন থেকে ৬ হাজার ৬০০ মুসলিম হজ করেছেন। ফলে ইসরায়েলি বাধার কারণে যেতে পারেননি ৩৮ শতাংশ হজযাত্রী।

তিনি আরও বলেন, মন্ত্রণালয় মিসর ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। তারাও ইসরায়েলের এমন কর্মকাণ্ডকে অধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

ফিলিস্তিনের এ কর্মকর্তা জানান, এ বছর ক্ষতিগ্রস্তরা আগামী বছর হজের সুযোগ পাবেন। তাদের আগামী বছর অগ্রাধিকার দেওয়া হবে।

গাজার বাসিন্দা হজ পালনের জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করেন। উপত্যকার হজযাত্রীদের ৭০ শতাংশই বয়স্ক বা অসুস্থ মানুষ। তারা সাধারণত রাফাহ সীমান্ত দিয়ে প্রথমে মিসরে যান। এরপর সেখানে থেকে বিমানে সৌদি যান তারা। তবে গত মে মাস থেকে সীমান্তটি পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইসরায়েল। অন্যদিকে ফিলিস্তিনের অপর অংশ পশ্চিম তীর থেকে চার হাজার ২০০ জন হজ পালন করতে সৌদি পৌঁছেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১০

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১২

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৩

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

১৪

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

১৫

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

১৬

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

১৭

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

১৮

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

১৯

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

২০
X