কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

হাজিদের পদধ্বনিতে মুখর আরাফার ময়দান

পবিত্র আরাফার ময়দান ও মসজিদে নামিরা প্রান্তরে হাজিদের পদচারণা। ছবি : সংগৃহীত
পবিত্র আরাফার ময়দান ও মসজিদে নামিরা প্রান্তরে হাজিদের পদচারণা। ছবি : সংগৃহীত

পবিত্র হজের মূল কার্যক্রম অনুষ্ঠিত হবে আজ। ইসলামের নির্দেশনা অনুযায়ী ৯ জিলহজ হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন। ফলে এ ময়দানে অবস্থানের জন্য রওনা হয়েছেন সব হাজিরা। তাদের পদধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে আরাফার ময়দান। শনিবার (১৫ জুন) আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোর হতেই আরাফা অভিমুখে ছুটতে শুরু করেছেন হাজিরা। তীব্র গরমকে উপেক্ষা করে তারা সমবেত হতে শুরু করেছেন।

আল্লাহর নির্দেশ অনুসারে হাজিদের আরাফার ময়দানে অবস্থান করা ফরজ করা হয়েছে। হজের তিনটি ফরজের মধ্যে এটি অন্যতম। ৮ জিলহজ জোহর থেকে সূর্যাস্ত পর্যন্ত হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন।

আরাফার ময়দান পবিত্র মক্কা থেকে প্রায় ১২ মাইল দূরে অবস্থিত। এ ময়দানে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।

সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, সারাবিশ্বের ২০ লাখের বেশি হজযাত্রী শুক্রবার মিনায় রাত কাটিয়েছেন। এরপর তারা সকালে আরাফার ময়দানে পৌঁছানোর জন্য প্রস্তুতি নেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসারে শনিবার আরাফার ময়দানে সমাবেত হবেন তারা।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, হাজিদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য ৩৪ হাজারে বেশি চিকিৎসক, নার্স, ফার্মাসিস্টি এবং প্রশাসনিক কর্মীরা কাজ করছেন। এছাড়া হাজিদের জন্য ১৮৯টি হাসাপাতালকে ডেডিকেটেড করা হয়েছে। এমনকি অসুস্থ হাজিদের প্রয়োজনে সেবা দেওয়ার জন্য ৭৩০টি অ্যাম্বুলেন্স ও সাতটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ জুন থেকে এসব চিকিৎসাকেন্দ্রে ১৮০ জন হজযাত্রীর হার্টে অস্ত্রোপচার এবং ৪৭০ জনেরও বেশি লোকের ডায়ালাইসিস করা হয়েছে। এ ছাড়া গত মঙ্গলবার পর্যন্ত ৭০ হাজারের বেশি হজযাত্রী বিভিন্ন ধরনের সেবা নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১০

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১১

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১২

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৩

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৪

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৫

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৬

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৭

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৮

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৯

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

২০
X