আবু বকর ছিদ্দিক পাভেল, কুয়েত প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০৬:৩৮ এএম
অনলাইন সংস্করণ

কুয়েত অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে ১৫ হাজার ডলার ক্ষতিপূরণ

কুয়েতে আল মাঙ্গাফে অগ্নিকাণ্ড। ছবি : সংগৃহীত
কুয়েতে আল মাঙ্গাফে অগ্নিকাণ্ড। ছবি : সংগৃহীত

কুয়েতে আল মাঙ্গাফে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে জনপ্রতি ক্ষতিপূরণ হিসেবে ১৫ হাজার ডলার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটি আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ এই নির্দেশনা দিয়েছেন। কুয়েত সরকারি সূত্রের বরাত দিয়ে স্থানীয় দৈনিক আরব টাইমস এ তথ্য জানিয়েছে।

আরব টাইমসের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্ষতিপূরণের অর্থ ক্ষতিগ্রস্তদের নিজ নিজ দূতাবাসে মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।

গত ১২ জুন কুয়েতের আল মাঙ্গাফ এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৯ জন প্রবাসীর মৃত্যু হয়। আহত হন প্রায় অর্ধশত।

নিহতদের মধ্যে ভারতের নাগরিক ৪৫ জন ও ৩ জন ফিলিপাইনের নাগরিক। তবে কোনো বাংলাদেশি নাগরিক ছিলেন না।

এ ঘটনায় কুয়েতের পাবলিক প্রসিকিউশন আল-মাঙ্গাফ বিল্ডিং অগ্নিকাণ্ডের ঘটনায় একজন কুয়েতি নাগরিক, তিনজন ভারতীয় নাগরিক এবং চার মিশরীয় নাগরিককে দুই সপ্তাহের জন্য আটক রাখার নির্দেশ দিয়েছে। আটকদের বিরুদ্ধে গণহত্যা ও অসাবধানতার অভিযোগ আনা হয়েছে।

কুয়েতের জেনারেল ফায়ার ফোর্স দেশটির মাঙ্গাফের অগ্নিকাণ্ডের ওই ভবনে আগুন লাগার কারণ তদন্ত করে রিপোর্ট উল্লেখ করে, ওই ভবনের গার্ডের দায়িত্বে থাকা ব্যক্তির রুম থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১০

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১১

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১২

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৩

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৫

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৬

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৭

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৮

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৯

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

২০
X