কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৪, ১১:৫৪ এএম
আপডেট : ২০ জুন ২০২৪, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

লেবাননের যোদ্ধাদের ভিডিওতে ইসরায়েলের গোপন স্থাপনা ফাঁস

ড্রোন ফুটেজে ইসরায়েলের সামরিক স্থাপনা। ছবি : সংগৃহীত
ড্রোন ফুটেজে ইসরায়েলের সামরিক স্থাপনা। ছবি : সংগৃহীত

সব সময় অন্য দেশের ওপর গোয়েন্দাগিরি চালালেও এবার নিজেই ফাঁদে পড়েছে মধ্যপ্রাচ্যের বিষফোড়া ইসরায়েল। দেশটির গোপন সব স্থাপনার অবস্থান ফাঁস করে দিয়েছে হিজবুল্লাহ।

এর ফলে নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে বিপদেই পড়ে গেছে ইসরায়েলের এসব গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনা। ইসরায়েল আশঙ্কা করছে, যে কোনো সময় এসব স্থাপনায় হামলা চালাতে পারে হিজবুল্লাহ ও হামাস।

ইসরায়েলের সামরিক ও বেসামরিক স্থাপনার একটি ভিডিও প্রকাশ করেছে ইরান সমর্থিত লেবাননের সংগঠন হিজবুল্লাহ। প্রায় ১০ মিনিটের ওই ভিডিওটি ড্রোন দিয়ে ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

ধারণ করা ওই ভিডিওতে ইসরায়েলের বেশ কয়েকটি শহরের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনার গোপন অবস্থান প্রকাশ হয়ে পড়েছে। মঙ্গলবার সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

হিজবুল্লাহর প্রকাশিত ওই ভিডিওটির কিছু অংশ দিনের বেলায় ধারণ করা। ভিডিওতে ইসরাইলের লেবানন সীমান্ত থেকে দক্ষিণে অবস্থিত হাইফা বন্দরের জনবহুল শহর কিরাওতের দৃশ্য দেখানো হয়েছে।

ভিডিওর অন্য অংশে হাইফার কাছে সামরিক কমপ্লেক্স, যেখানে ইসরায়েলের রাফায়েল অস্ত্র তৈরি হয়, সেই কারখানা দেখানো হয়েছে।

এ ছাড়া ভিডিওতে দেখানো হয়েছে আইরন ডোম ব্যাটারি, ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং রাডার স্থাপনা কেন্দ্রও। পাশাপাশি ভিডিওতে ইসরায়েলের সামরিক যান, জাহাজ এবং তেলের ডিপোও দেখানো হয়।

ঘটনার পর হিজবুল্লাহকে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কার্টজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘হিজবুল্লাহ ও লেবাননের বিরুদ্ধে আমরা খেলার নিয়ম পরিবর্তনের খুব কাছাকাছি যাচ্ছি। যে কোনো মুহূর্তে সর্বাত্মক যুদ্ধে হিজবুল্লাহকে ধ্বংস করা হবে। ভয়াবহ আঘাত করা হবে লেবাননকে।’

৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পরদিন থেকে লেবাননের ইরান সমর্থিত অস্ত্রধারী গোষ্ঠী হিজবুল্লাহও ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। পাল্টা পদক্ষেপ হিসেবে হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে হামলা করে আসছে ইসরায়েলও। যদিও যুক্তরাষ্ট্র এবং মিত্ররা মধ্যপ্রাচ্যের শক্তিশালী প্যারামিলিটারি গোষ্ঠী হিজবুল্লাহকে আঘাত করার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করছে। তা সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যেই উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X