কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০৫:০১ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৪, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের স্পর্শকাতর লক্ষ্যবস্তুর ফুটেজ প্রকাশ করল লেবাননের যোদ্ধারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের হুমকির মধ্যে আজ (রোববার) হিজবুল্লাহর সামরিক গণমাধ্যম বিভাগ এই ফুটেজ প্রকাশ করল।

ভিডিও ফুটেজ সম্পর্কে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল বলছে, দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে নিরাপত্তার দিক দিয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থানগুলোকে হিজবুল্লাহ চিহ্নিত করেছে।

প্রকাশিত ফুটেজে যেসব গুরুত্বপূর্ণ স্থাপনাকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের দিমোনা পরমাণু চুল্লি, তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং নেভাতিম বিমানঘাঁটি।

এর বাইরেও আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। যার মধ্যে হাকিরিয়া কমপ্লেক্স যেখানে রয়েছে ইসরায়েল সামরিক বাহিনীর জেনারেল স্টাফ এবং অনেক শীর্ষ সামরিক কর্মকর্তার বাসা-বাড়ি। এছাড়াও ফুটেজে দেখানো হয়েছে রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং লেবানন উপকূলের কারিশ গ্যাসক্ষেত্র।

ভিডিও ফুটেজ প্রকাশ করে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েল সামরিক বাহিনী যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেল আবিবের এসব স্পর্শকাতর স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১০

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১১

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১২

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৩

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৪

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৫

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৬

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১৭

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

১৮

‘যারা এখন গণভোটকে সংবিধানবিরোধী বলেন তারাও হ্যাঁ ভোট দিয়েছিলেন’

১৯

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

২০
X