কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০৬:০৬ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে ইচ্ছুক হাজারো যোদ্ধা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যে কোনো মুহূর্তে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করতে পারে ইসরায়েল। আর সেই যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে অংশ নিতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের ইরান-সমর্থিত হাজার হাজার যোদ্ধা। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ’য় যোগ দিতে প্রস্তাব দিয়েছেন তারা। রবিবার (২৩ জুন) এক প্রতিবেদনে মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ইরান-সমর্থিত দলগুলোর কর্মকর্তা ও বিশ্লেষকরা বলেছেন, ইসরায়েলের সঙ্গে বর্তমান সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে আশঙ্কায় এমন প্রস্তাব দিয়েছেন তারা।

কর্মকর্তারা আরও বলছেন, গত এক দশকে সিরিয়ার ১৩ বছরের সংঘাতে একত্রে যুদ্ধ করেছেন লেবানন, ইরাক, আফগানিস্তান এবং পাকিস্তানের ইরান-সমর্থিত যোদ্ধারা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছেন। তারা আবারও ইসরায়েলের বিরুদ্ধে একজোট হতে পারেন।

গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই উত্তর ইসরায়েলের লেবানন সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ বেড়েছে।

চলতি মাসে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ সামরিক কমান্ডার নিহত হওয়ার পর উত্তরের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। অবশ্য হিজবুল্লাহও উত্তর ইসরায়েলে শত শত রকেট ও ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে।

বুধবার এক বক্তৃতায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ বলেছেন, ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং অন্যান্য দেশের নেতারা এর আগে হিজবুল্লাহকে সাহায্য করার জন্য কয়েক হাজার যোদ্ধা পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি বলেছিলেন, এই গোষ্ঠীর এরই মধ্যে এক লাখ যোদ্ধা রয়েছে।

তিনি আরও বলেছেন, হিজবুল্লাহ'র জনশক্তির একটা অংশ শুধু ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। বিশেষ করে যারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পারদর্শী। কিন্তু সর্বাত্মক যুদ্ধের ক্ষেত্রে তা পরিবর্তন হতে পারে।

ইরান সমর্থিত লেবানিজ এবং ইরাকি গোষ্ঠীর কর্মকর্তারা বলছেন, লেবানন-ইসরায়েল সীমান্তে যুদ্ধ শুরু হলে আশপাশের অঞ্চল থেকে ইরান-সমর্থিত যোদ্ধারা যোগ দেবেন।

ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠীর এক কর্মকর্তাও একই কথার উল্লেখ করে বলেছেন, যদি সর্বাত্মক যুদ্ধ শুরু হয়, আমরা হিজবুল্লাহ'র সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব।

লেবাননের ইরান-সমর্থিত গোষ্ঠীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স, আফগানিস্তানের ফাতিমিয়ুন, পাকিস্তান জেইনাবিয়ুন এবং ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধারা যুদ্ধে অংশ নিতে লেবাননে আসতে পারেন।

তবে হিজবুল্লাহ কর্মকর্তারা বলেছেন, তারা ইসরায়েলের সাথে সর্বাত্মক যুদ্ধ চান না। তবে যুদ্ধ শুরু হলে, লড়াইয়ের জন্য তারা প্রস্তুত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর নামে ভুয়া পেজ খুলে বেসরকারি সাবমেরিনের পক্ষে প্রচারণা

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

মেসির রেকর্ডভাঙা গোল নিয়ে বিতর্ক

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

পাহাড়ি ঢলে প্লাবিত সীমান্ত, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা

১০

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

১১

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১২

জাইমা রহমানের ছবি দিয়ে প্রতারণা: আইনজীবী নজরুল রিমান্ডে

১৩

গাজীপুরে একসঙ্গে চাকরি হারালেন ১৮০০ শ্রমিক

১৪

‘বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি’

১৫

চীন-ভারতসহ ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী

১৬

ছাদ থেকে লাফ দেওয়ার আগে ফোন ‘রিসেট’, মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার

১৭

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

১৯

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

২০
X