কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:৪২ এএম
অনলাইন সংস্করণ

টুপিতে ট্রাম্পের হুমকির প্রতিবাদ ভাইরাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির প্রতিক্রিয়ায় কানাডায় বিশেষ টুপি ভাইরাল হয়েছে। টুপির ওপর লেখা ‘কানাডা ইজ নট ফর সেল’ অর্থাৎ কানাডা বিক্রির জন্য নয়।

এই টুপিটি কানাডার অন্টারিওর প্রধানমন্ত্রী ডগ ফোর্ডের পরনে দেখা যায়। তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও অন্যান্য প্রাদেশিক নেতাদের সঙ্গে বৈঠকে এ টুপি পরেছিলেন। কানাডার পণ্যের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি দেওয়ার সময় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল।

টুপিটি তৈরি করেছেন লিয়াম মুনি নামে একজন কানাডীয় উদ্যোক্তা। তিনি বলেন, ফক্স নিউজে ডগ ফোর্ডের এক সাক্ষাৎকার দেখে তিনি এই টুপির আইডিয়া পান। কানাডাকে যুক্তরাষ্ট্রের রাজ্য হওয়ার প্রস্তাব নাকচ করে ফোর্ড বলেছিলেন, ‘কানাডা বিক্রির জন্য নয়’। মুনি এ মন্তব্য থেকে অনুপ্রাণিত হয়ে টুপিটি ডিজাইন করেন। মুনি বলেন, এটি জাতীয়তাবাদ ও ঐক্যের বার্তা দেয়। ডগ ফোর্ড টুপিটি পরার পর থেকে অনলাইনে এর জন্য হাজার হাজার অর্ডার আসতে শুরু করে।

এদিকে ট্রাম্পের শুল্ক হুমকি কানাডার অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। বিশেষ করে, কানাডার পণ্য আমদানির ওপর শুল্ক আরোপ করলে তেল ও অন্যান্য পণ্যের দাম যুক্তরাষ্ট্রেও বেড়ে যেতে পারে।

ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ‘গভর্নর’ বলে সম্বোধন করেছিলেন, যা কানাডায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কানাডার মধ্যে রাজনৈতিক অস্থিরতাও চলছে। প্রধানমন্ত্রী ট্রুডো এরইমধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ বছর কানাডায় নির্বাচনের আগে বিরোধী কনজারভেটিভ দল জনমত জরিপে এগিয়ে রয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় মিয়া গোলাম পরওয়ারের উদ্বেগ

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

১০

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

১১

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

১২

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

১৩

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

১৪

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

১৫

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

১৬

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

১৭

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

১৯

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

২০
X