বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০৯:৫৪ এএম
আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

ফোনালাপে ট্রুডোকে খোঁচা মারলেন ট্রাম্প

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ফোনে  'গভর্নর' বলেছেন ট্রাম্প। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ফোনে 'গভর্নর' বলেছেন ট্রাম্প। ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ফোনে ঠাট্টা করে 'গভর্নর' বলে সমালোচনা করেছেন। ট্রাম্পের দাবি, ট্রুডো শুল্ক যুদ্ধের নাটকে লিপ্ত হয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন।

ট্রাম্প বলেন, জাস্টিন ট্রুডো আমাকে কল করে শুল্ক বিষয়ে আলোচনা করতে চেয়েছিলেন। আমি তাকে বলেছিলাম, কানাডা ও মেক্সিকোর সীমান্ত দিয়ে ফেনটেনাইল প্রবাহিত হচ্ছে, যার ফলে অনেক মানুষ মারা যাচ্ছে। তিনি বললেন, পরিস্থিতি একটু ভালো হয়েছে। কিন্তু আমি বললাম, এটা যথেষ্ট নয়।

ট্রাম্প আরও বলেন, ট্রুডো কানাডার নির্বাচনের তারিখও স্পষ্ট বলতে পারেননি, যা আমাকে সন্দেহ জাগিয়েছে। তিনি এই সমস্যাকে কাজে লাগিয়ে ক্ষমতায় থাকছেন।

কানাডার সীমান্ত নীতিকে ‘দুর্বল’ বলে আখ্যায়িত করে ট্রাম্প বলেন, এই নীতির কারণে ড্রাগস ও অবৈধ অভিবাসীরা আমেরিকার মধ্যে প্রবেশ করছে। তিনি আরও বলেন, আমার মতে কানাডা আমেরিকার ৫১তম রাজ্য হওয়া উচিত, যাতে তারা শুল্ক থেকে মুক্ত থাকতো এবং কম ট্যাক্স পড়তো।

এদিকে, ট্রুডো সম্প্রতি জানিয়েছেন, তিনি প্রধাণমন্ত্রী ও লিবারেল পার্টির নেতা হিসেবে পদত্যাগ করবেন। আগামী মাসে নতুন সাধারণ নির্বাচনের সম্ভাবনা রয়েছে। তবে ট্রাম্পের দাবি, ট্রুডো শুল্ক যুদ্ধের ইস্যুকে কাজে লাগিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন।

এদিকে দুই দেশই পারস্পরিক ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছে। তথ্য: নিউইয়র্ক টাইমস

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

হাফটাইমের আগে গোলের দেখা পেল না কেউ

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

১০

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

১১

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১২

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১৩

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১৪

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১৫

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১৬

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৭

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১৮

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১৯

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

২০
X