কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মেক্সিকোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩, আহত ৯৮

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৮ জন। রোববার দেশটির ওয়াক্সাকা রাজ্যে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর এএফপি।

মেক্সিকোর নৌবাহিনী জানায়, প্রায় ২৫০ যাত্রী বহনকারী ট্রেনটির ইঞ্জিন হঠাৎ লাইনচ্যুত হলে দুর্ঘটনাটি ঘটে। শুরুতে আহতের সংখ্যা কম বলা হলেও কয়েক ঘণ্টা পর সংশোধিত তথ্যে নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করা হয়।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম দুর্ঘটনার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নৌবাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন এবং নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।

দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।

উল্লেখ্য, ট্রেনটি মেক্সিকো উপসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে চলাচল করে। এটি যাত্রী ও মালবাহী—উভয় কাজে ব্যবহৃত হয়। দক্ষিণ-পূর্ব মেক্সিকোর উন্নয়নের অংশ হিসেবে সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের সময় ২০২৩ সালে এই রেলপথ চালু করা হয়।

এর আগে গত ২০ ডিসেম্বর একই রুটে একটি ট্রেনের সঙ্গে মালবাহী ট্রাকের সংঘর্ষ হলেও সে ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X