স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ান ক্রিকেটের ‘হল অব ফেমে’ ব্রেট লি

সাবেক পেসার ব্রেট লি। ছবি : সংগৃহীত
সাবেক পেসার ব্রেট লি। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ান ক্রিকেটের হল অব ফেমে জায়গা পেলেন সাবেক পেসার ব্রেট লি। আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে সিএ লিখেছে, ‘জয়ের মানসিকতার প্রতীক, বল হাতে ঝড় তোলা এবং সব ফরম্যাটেই প্রকৃত বিনোদন দাতা। অস্ট্রেলিয়ার ক্রিকেটের হল অব ফেমের নতুন সদস্য এখন ব্রেট লি।’

অস্ট্রেলিয়া ক্রিকেটের হল অব ফেমে জায়গা পেয়ে গর্বিত লি। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে তিনি বলেন, ‘আমার কাছে ১৬০ কিমি ঘণ্টায় বল করা, যেকোনো উইকেটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই দল সবার আগে। তাই দল বিবেচনায় প্রথমে আসে ২০০৩ বিশ্বকাপ জয়, টানা ১৬টি টেস্ট জয়।’

১৯৯৬ সাল থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটের হল অব ফেমের রীতি। লির আগে পুরুষ ও নারী মিলিয়ে ৬০জন অস্ট্রেলিয়ান ক্রিকেটার হল অব ফেমে জায়গা পেয়েছেন। এর মধ্যে আছেন ডন ব্রাডম্যান, ডেনিস লিলি, স্টিভ ওয়াহ, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা, মার্ক ওয়াহ, মাইকেল ক্লার্ক, ম্যাথু হেডেন ও রিকি পন্টিংয়ের মতো ক্রিকেটাররা।

১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের হয়ে খেলেছেন লি। টেস্টে ৭৬ ম্যাচে ৩১০ উইকেট, ২২১ ওয়ানডেতে ৩৮০ উইকেট এবং ২৫ ম্যাচে ২৮ উইকেট শিকার করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X