কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

শেষের পথে নিখোঁজ ডুবোযানের অক্সিজেন

নিখোঁজ ডুবোযান। ছবি : সংগৃহীত
নিখোঁজ ডুবোযান। ছবি : সংগৃহীত

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে আটলান্টিক মহাসাগরে নিখোঁজ ডুবোযানের অক্সিজেন প্রায় শেষ হয়ে আসছে। এর মধ্যেই অনুসন্ধান অব্যাহত রেখেছেন উদ্ধারকারীরা। সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডুবোযানটিতে অবশিষ্ট রয়েছে আর মাত্র এক ঘণ্টার অক্সিজেন। ফলে কমছে পাঁচ আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা।

ডুবোযানটি উদ্ধারে যুক্তরাষ্ট্র ও কানাডার নৌবাহিনীসহ বিভিন্ন সংস্থা কাজ করছে। সঙ্গে রয়েছে ১২টি জাহাজও। সবশেষ এ দলে যোগ দিতে যায় যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি ম্যাগেলানের একটি অত্যাধুনিক দূরনিয়ন্ত্রিত জলযান (আরওভি)।

গত মঙ্গল ও বুধবার ডুবোযানটি থেকে দুবার আওয়াজ শোনার কথা জানায় মার্কিন কোস্টগার্ড। দুবারই কানাডার পি-থ্রি বিমান এ শব্দ শনাক্ত করে। পি-থ্রি মডেলের এ ওরিয়ন স্পটার বিমানটি যে কোনো ধরনের বস্তু শনাক্তের কাজে ব্যবহার করা হয়ে থাকে। এতে রয়েছে ইনফ্রারেড, দীর্ঘ পাল্লার ইলেকট্রো-অপটিক্যাল ক্যামেরা ও বিশেষ ইমেজিং রাডার।

গত রোববার টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে সাগরের তলদেশে যাওয়ার পৌনে দুই ঘণ্টা পর ডুবোযানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় ডুবোযানে ৯৬ ঘণ্টার অক্সিজেন ছিল।

ডুবোযানে থাকা নিখোঁজ ব্যক্তিদের মধ্যে রয়েছেন—পাকিস্তানের ধনকুবের শাহজাদা দাউদ, তার ছেলে সুলেমান, যুক্তরাজ্যের ধনকুবের হ্যামিশ হার্ডিং, ফরাসি সাবমার্সিবল পাইলট পল হেনরি ও টাইটানিক অভিযান সংস্থার সিইও স্টকটন রাশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X