কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ এএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ এএম
অনলাইন সংস্করণ

রুশ সাবমেরিনে ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

রাশিয়ার একটি বন্দর। ছবি: সংগৃহীত
রাশিয়ার একটি বন্দর। ছবি: সংগৃহীত

রাশিয়ার একটি সাবমেরিনে হামলার দাবি করেছে ইউক্রেন। দেশটির নভোরোসিস্ক বন্দরে নোঙর করা একটি রুশ সাবমেরিনে এ হামলা চালানো হয়। এতে সাবমেরিনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার নভোরোসিস্ক বন্দরে নোঙর করা একটি রুশ সাবমেরিনে সফলভাবে আঘাত হেনেছে। ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে, পানির নিচে চলাচলকারী ‘সি বেবি’ নামের নৌ ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়, যার ফলে সাবমেরিনটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এসবিইউ জানায়, এটি তাদের পরিচালিত একটি ‘অনন্য বিশেষ অভিযান’। হামলার লক্ষ্য ছিল একটি সাবমেরিন, যা ইউক্রেনের ভূখণ্ডে হামলার জন্য ব্যবহৃত ‘কালিব্র’ ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ছিল।

এসবিইউর দাবি, সাবমেরিনটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, সেটি কার্যত অচল হয়ে পড়েছে। তবে এই দাবি সম্পর্কে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই ঘোষণার সময়ই বার্লিনে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছিল। আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধ অবসান পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়।

ইউক্রেনীয় নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেতেনচুক বলেন, সাবমেরিনে সফল হামলা নৌযুদ্ধে একটি ‘নতুন মোড়’ নির্দেশ করে। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানান, এই যুদ্ধের নৌসংঘর্ষ সম্পর্কে প্রচলিত ধারণাকে এই অভিযান পাল্টে দিয়েছে।

তিনি বলেন, সাবমেরিনটি মেরামতের জন্য পানির ওপরে তুলতে হলে তা আবারও হামলার ঝুঁকিতে পড়বে। প্লেতেনচুকের দাবি অনুযায়ী, নভোরোসিস্কে অবস্থানরত রাশিয়ার চারটি সাবমেরিনের মধ্যে একটি এখন অকার্যকর হয়ে গেছে, যার মধ্যে তিনটি কালিব্র ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X