কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০৭:১৫ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদে গিয়ে মুসলিমদের যে প্রতিশ্রুতি দিলেন ট্রুডো

মসজিদে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি : এক্স
মসজিদে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি : এক্স

মসজিদে গিয়ে মুসলিমদের সঙ্গে দেখা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপর সেখানে গিয়ে মুসলিমদের নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কানাডার উইনপেগে একটি মসজিদ ও ইসলামিক সেন্টারে হামলার পর তিনি এ প্রতিশ্রুতি দেন। সোমবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এক্সে নিজের একাউন্টে এক পোস্টে ট্রুডো বলেন, সম্প্রতি উইনপেগের একটি মসজিদে হামলা হয়েছে। এ ঘটনা পুরো সম্প্রদায়কে নাড়া দিয়েছে। আমি মুসলিম কমিউনিটির নেতাদের সঙ্গে দেখা করেছি। আমরা তাদের নিরাপত্তা রক্ষা ও ইসলামফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছি। ইবাদতে কাউকে ভয় পেতে হবে না।

সংবাদমাধ্যম কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (সিবিসি) এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে উইনপেগের ওয়েস্ট এন্ডের একটি সমজিদে ভাঙচুরের চেষ্টা করা হয়েছে। পবিত্র রমজানে এমন ঘটনায় মুসলিম সম্প্রদায়ের লোকরা ভীত হয়ে পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন, ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’

দলে একাধিক বদল, স্কটল্যান্ডের বিপক্ষে ফাঁস ব্রাজিলের মাস্টারপ্ল্যান!

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

সাংবাদিক হেনস্তার ঘটনায় সেই এসিল্যান্ডকে বদলি

অনলাইন জুয়ার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ভোজপুরির প্রশংসায় অক্ষয়, বললেন 'ওরা কিছুই বুঝবে না'

তিন নেতার রোগমুক্তি কামনায় ১২ দলীয় জোটের দোয়া 

গুণীদের সম্মান জানালে গর্বিত জাতি হবে বাংলাদেশ: মঈন খান

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে, সমীকরণ কী বলছে?

সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

১০

১১ হাজার নাবিককে উদ্ধার করতে হরমুজে চালানো হবে অভিযান

১১

ডিসি সারওয়ারের বদলি নিয়ে যা বললেন শ্রমমন্ত্রী

১২

১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

১৩

বিরোধীরা ফ্যাসিস্ট চিন্তা-চেতনা লালন করে: রিজভী

১৪

মাদক নিয়ে বিরোধের জেরে খুন, বিকৃত করা হয় মরদেহ

১৫

রাশিয়ায় শ্রম উইং নিয়ে প্রকাশিত কালবেলার সংবাদের প্রতিবাদ দূতাবাসের

১৬

এজলাসে তিথিকে নিয়ে বিতর্ক, ইকরার আরেক বিয়ের তথ্য, আইনজীবীদের হট্টগোল 

১৭

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

১৮

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে ইসরায়েলবিরোধী ২ বামপন্থির জয়  

১৯

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে

২০
X