কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০৫:০০ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৪, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ক্লদিয়া

ক্লদিয়া শিনবাউম। ছবি : সংগৃহীত
ক্লদিয়া শিনবাউম। ছবি : সংগৃহীত

ঐতিহাসিক ভূমিধস জয়ে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ক্লদিয়া শিনবাউম। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, তিনি ৫৮% থেকে ৬০% ভোট পেয়ে জয়ী হয়েছেন।

৬১ বছর বয়সী ক্লদিয়া মেক্সিকো সিটির সাবেক মেয়র। তিনি ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেন। তিনি জলবায়ুবিজ্ঞানী এবং ক্ষমতাসীন বামপন্থি দলের প্রার্থী। তার বিজয়ের খবরটি নিশ্চিত করেছে দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ।

রোববার (২ জুন) দেশটিতে ভোটগ্রহণ শেষ হয়। পরে সোমবারের (৩ জুন) এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানায়।

শিনবাউমের প্রধান প্রতিদ্বন্দ্বী শোচিত গ্যালভেজ। তিনি ২৬ দশমিক ৬ শতাংশ থেকে ২৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন।

জয় নিশ্চিত হওয়ার পর সমর্থকদের সামনে হাজির হন ক্লদিয়া। এ সময় সমর্থকরা ‘প্রেসিডেন্ট’ বলে চিৎকার করতে থাকেন। তারা জয়সূচক স্লোগানে চারপাশ মুখর করে তোলেন।

একপর্যায়ে ভাষণ দেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। তাতে তিনি বলেন, মেক্সিকোর গণতন্ত্রের ২০০ বছরের ইতিহাসে আমিই প্রথম নারী প্রেসিডেন্ট হতে চলেছি। এ বিজয় শুধু আমার জন্য নয়; এটি সব নারীর বিজয়। আমার ওপর যারা আস্থা রেখেছেন তাদের ব্যর্থ করব না। এ সময় বিরোধীদের ধন্যবাদ জানান তিনি।

মেক্সিকোতে প্রায় ১০ কোটি মানুষ ভোট দিয়েছেন। ঘটেছে সহিংসতার ঘটনা। পুয়েব্লা রাজ্যে ভোটকেন্দ্রে সহিংসতায় দুজন নিহত হয়েছেন। বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে ক্লদিয়ার জয়ের খবরে সারা দেশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

সব কিছু ঠিক থাকলে ১ অক্টোবর প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর হবে। বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরের স্থলাভিষিক্ত হবেন ক্লদিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১০

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১১

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১২

কমলো এলপি গ্যাসের দাম

১৩

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৪

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

১৫

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

১৬

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

১৭

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১৮

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

১৯

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

২০
X