কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০১:৪৮ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার বিষয়ে যা বলল জাতিসংঘ

ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের লোগো। পুরোনো ছবি
ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের লোগো। পুরোনো ছবি

নোবেলজয়ী অর্থনীতিবীদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। এ সরকারের উপদেষ্টাদের পরিধিও বাড়ানো হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে জাতিসংঘ তাদের দৃষ্টিভঙ্গি জানিয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে তার জবাব দেন উপমুখপাত্র ফারহান হক।

ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান যে ড. ইউনূসকে নিজেদের অংশীদার মনে করে জাতিসংঘ। সেই পরিপ্রেক্ষিতে এই সরকারকে কীভাবে দেখছেন?

জবাবে তিনি বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন নতুন সরকারের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতির দরজা খোলা। জাতিসংঘ বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষে কাজ করবে বলেও জানান তিনি।

অপর এক প্রশ্নে তাকে জানতে চাওয়া হয় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের কারণে বাংলাদেশে ছাত্রদের বিক্ষোভে নিপীড়ন এবং প্রাণহানির ঘটনা ঘটেছে তা তদন্তে আগামী সপ্তাহে জাতিসংঘের একটি তদন্ত দল ঢাকা যাচ্ছে। এ বিষয়ে মহাসচিবের অভিমত কী?

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলটির কাজ কী তা আমাদের দেখতে হবে। আপাতত তাদের সম্পর্কে কোনো মন্তব্য নেই বলে জানান তিনি।

এরপর তিনি আরও বলেন, জাতিসংঘ মানবাধিকার প্রধান এবং ড. মুহাম্মদ ইউনূস পরিস্থিতি উত্তরণের জন্য বিস্তৃত সহায়তা নিয়ে আলোচনা করেছেন। সাম্প্রতিক সহিংসতায় মানবাধিকার লঙ্ঘনের তদন্তে আগামী সপ্তাহ থেকে জাতিসংঘের একটি দল ঢাকা সফর করবে। মানবাধিকার সুরক্ষাকে শক্তিশালী করে সফল উত্তরণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণকে সহায়তা করতে মানবাধিকার প্রধান প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেলেন ইসরায়েলিরা

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলের সভায় প্রধানমন্ত্রী

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১০

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১১

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১২

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১৩

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৪

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৫

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৬

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১৭

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১৮

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৯

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

২০
X